গৃহকর্মনিপুণা 'নারী', হোক সে মা-খালা-কিংবা ফুপু, কোনো সংসারে একদিন অনুপস্থিত থাকলে কিংবা তিনি যদি অসুস্থও থাকেন, তবে সেই সংসারের অবস্থা দাঁড়ায় যাকে বলে একেবারে 'ডাইলেচাইলে ব্যাড়াছ্যাড়া'
কিন্তু আমরা কজন তাদের নিয়ে একটু ভাবি? কিংবা তাদের একটু সাহায্য করি?
এই যেমন 'জাতীয় গ্রিড' এর ধুপ করে বসে যাওয়া.. দশ বারো ঘন্টায়ই বাঙ্গালীর অবস্থা সেই 'ডাইলেচাইলে ব্যাড়াছ্যাড়া'-র চেয়ে কিছু কম না! আর যখন বিদ্যুৎ থাকে... অপচয় করি দেদারসে। যেন এই সম্পদ জন্মের সময় সাথে করে নিয়ে আসা। ভর দুপুরে ১০০ ওয়াটের বাতি জ্বালিয়ে হিসু করি
গতকাল যারা যারা অন্তঃত দু মিনিটের জন্যে হলেও লোডশেডিংয়ে কষ্ট করেছেন, তারা কি আজকের পর থেকে যেকোনো কক্ষ ত্যাগের সময় অন্যের আশায় না থেকে বাতিটা ফ্যানটা অথবা এসিটা বন্ধ করে দিতে পারবেন না?
খুব কি সময় নষ্ট হবে এটুকু করতে?
আর দেখলেন তো, না থাকলে কেমন লাগে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





