রাতভর তোমাদের অবিরাম মুঠোফোনে
নিশ্চুপ ছোটাছুটি করে ক্লান্ত
লিথিয়াম-আয়ন..
অজানা ব্যস্ততায় হাঁপিয়ে ওঠা শব্দগুলো
আবার জন্ম নেয়- সুখি হতে চেয়ে
চারকোনা আলোর বাকশোতে কান পাতে..
তোমাদের সব কথা সব গান শেষ হয়
স্তিমিত হয় তোমাদের স্বরতন্ত্রী,
ভোর ফোটে বুঝি এই!
তবে তার খানিক আগে-
বাড়ির পথভোলা দলছুট কাকের কন্ঠ শুনে
আমি পাতার পর পাতা কলমের দাগ কাটি।
তোমাদের কাছে যার কোনও অর্থ নেই
ছিলোনা সেদিনও,
এই জেনে আমিও বড়ো সুখি!
বিভ্রান্ত কাকের মতো পথ ভুলে উড়ি
দলছুট- রাতের কুয়াশায়
যেখানে অমূল্য নীরবতাময়, সেখানে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





