ভেজা নীলাম্বরীর মতো বয়ে যাচ্ছে সময় এইসব-
নীল নীল কিছু নীরবতা এখানে।
কোথাও একটুও মাটি নেই, নেই কোথাও আকাশও,
হাওয়ায় ভেসে যাচ্ছে এই অগোছালো সব-
হলুদ পাতার মতোন, বলছে- শুধু তুমি আছো এখানে!
হ্যাঁ, শুধু আমি আছি...
আছে আমার নিঃশ্বাস আছে আর আমার স্পন্দন শুধু।
কতো গভীর, কতো একাকী এদের দল...!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





