অপরিসীম ভালোবাসা দিয়ে তুমি আগলে রাখ
আমার ঘর বিছানা বালিশ, বইয়ের তাক পড়ার টেবিল।
লেখার খাতাটা আমার কোন অবচেতনে রেখেছি হয়ত
বাতিল কাগজের ভিড়ে, খুঁজে খুঁজে সাজিয়ে রাখ তুমি তাও।
হাতভরা আলোক-বর্তিকা নিয়ে তুমি সাজিয়ে তোলো
আমার সাঁঝের বেলা সন্ধ্যা মধ্যরাত। রাতের অপার্থিব
চেতনার পর লাগাও প্রলেপ তোমার রমনীয় সংস্পর্শের।
সংসারের শত আন্দোলন ও অব্যবস্থাপনার ভিড়ে
নিজেকে যখন আমার খুঁজে পাওয়া দায়
দাঁড়াও তখন তুমি পরিত্রাতা!
জীবন আকাশের সহ¯্র খন্ড মেঘমালাককে আন
আপনার বশে, ঘটাও বর্ষণ আমার কর্মতপ্ত জীবনের পরে।
তোমার প্রেমবচন ফেরায় আমায় জীবনের পথে
বিবাগী হতে চাওয়া সব বিফল বসন্তে।
কোনো নিমেষ এ জীবনের হতে দিতে চাও না তুমি
নিরাবলম্ব নিস্ফলা কাল,
আমার জীবন আর তার সব ঘটনাকে তাই পলে পলে সাজিয়ে
করে তোলো তুমি সুরভিত পুষ্পার্ঘ্য মালা।
তোমার থেকে দূরে যেতে মন সরে না আমার।
আশঙ্কা জাগে মুর্হুমুহু, চশমাটা আমি
হাতে পাব তো সময় মতো, লেখার কলমটা আমার
থাকবে তো পাশে! কখনো আবার ভয়ই হয়,
তোমাকে ছাড়া এই বুদ্ধিবৃত্তিক জীবন যাপন করাটা আমার
অসম্ভব হবে নাতো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



