ব্যাপারটা সম্পর্কে প্রথম জানতে পারি কলিগ এর দেয়া একটি লিন্ক থেকে। .......আইডিয়াটা আমার খুব পছন্দ, জানিনা বাংলাদেশে কেউ শুরু করতে পারে কিনা?
খুলেই বলি - যাদের বিশ্বের বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয় তারা হয়তো ছোট-বড় অনেক শহরের কফি শপ বা ক্যাফে গুলোতে ছোট্ট একটা নোটিশ দেখে থাকবেন যেখানে লেখা আছে 'সাসপেন্ডেড কফি একসেপ্টেড' বা 'উই সাপোর্ট সাসপেন্ডেড কফি'।
ব্যাপারটা হচ্ছে এ রকম, এধরনের কফি শপ / ক্যাফে গুলোতে হয়তো দেখবেন দু'জন কাস্টোমার এসে অর্ডার দিল ৩ টি কফির এবং বললো ২ টি আমাদের জন্য এবং ১ টি 'সাসপেন্ডেড'....অথবা হয়তো ৩ জন এসে ৫ টি কফির অর্ডার দিবে এবং বলবে ২ টি 'সাসপেন্ডেড'। পরে হয়তো আশেপাশের বৃদ্ধ বা হোমলেস মানুষ গুলো সেই কফি শপ / ক্যাফে গুলোতে এসে জানতে চায় আজ কোন 'সাসপেন্ডেড' কফি আছে কিনা। এতে এই লেস ফরচুনেট লোকগুলো প্রচন্ড ঠান্ডার মাঝে গরম এক কাপ কফি'র স্বাদ নিতে পারে।
....জানিনা এই ক্যাম্পেইন টা আমাদের দেশে সম্ভব কিনা.......যদিও দেশটি সব সম্ভবের দেশ....তার পরেও এধরনের কাজ গুলো কেন জানি সম্ভব হয়ে উঠে না!!!
.....জানি জানি বাস্তবতার কথা আসবে....আসবে সততার কথা। বাংলাদেশে কফি'র দরকার নাই.....দরকার হয়তো 'এক প্লেট ভাত ও একটু তরকারি' বা 'দুইটা রুটি/পরটা সাথে একটু ডাল বা ভাজি'। কিন্তু -----
....এখানেও প্রশ্ন আসবে, আপনি হয়তো ভরপেটে 'মামা বিরিয়ানি' খেয়ে যাবার সময় আরো এক প্লেট বিরিয়ানি'র পয়সা দিয়ে বলে গেলেন এটা 'সাসপেন্ডেড বিরিয়ানি'.....কথা হলো মামা'রা যে আপনার স্বহৃদয় 'সাসপেন্ডেড বিরিয়ানি'র পয়সা নিজেরাই হাপিস করবে না তার গ্যারান্টি কে দিবে???
......যে দেশের রক্ষক'রাই সবকিছু 'হলফ' করে হাপিস করে দিতে লজ্জা বোধ করে না সেদেশে সামান্য 'সাসপেন্ডেড ভাত বা রুটি'র পয়সা হাপিস হবে না এটা আশা করাটা বোধ হয় একটু অতি আশা হয়ে যায়!!!
.....তারপরেও আশায় থাকি কোন একদিন হয়তো হবে......আমাদের এই নষ্ট জেনারশান দিয়ে না হলেও আমাদের অনাগত জেনারেশান ঠিকই করবে। আমি স্বপ্ন দেখি অনাগত সেই সুন্দর সেই জেনারেশান এর।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



