উন্নয়ন ভাবনা
২৫ শে জুলাই, ২০০৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
World Prout Assembly- এর ওয়েবপেজটা বেশ আগ্রহের সাথে দেখছিলাম। উন্নয়ন নিয়ে তারা অনেক কথাই বলছে। ওয়েবপেজটি অর্থনীতির নতুন শ্লোগান বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করেছে: "জনগণের অর্থনীতি হচ্ছে জনগণের জন্য যার বিকাশ ঘটছে জনগণের দ্বারা। তাই অর্থনীতির স্বত্বাধিকারী সেই জনগণের কাছে অর্থনীতিকে ফিরিয়ে দাও"। অর্থনীতির এতো সরলীকরণ ও শ্রেণী অবমুক্ত শ্লোগান দেখে মনে হয় অর্থনীতির সকল উপযোগিতা ও সুযোগ-সুবিধার একরৈখিক ও সুষম বন্টনের জন্য স্বার্থবাদী ও শোষক শক্তির সমাধি পাদদেশে অঙ্কুরিত হয়েছে নতুন এক সমাজ ব্যবস্থা। টমাস মুরের ইউটোপিয়ার একনিষ্ঠ পাঠক হিসেবে এই নতুন ওয়েবপেজটি বিস্মৃত নস্টালজিয়াকে আবার জাগিয়ে দিল। ইকো ডেমোক্রেসী, নিও হিউম্যানিজম আর কোঅপারেটিভস্ বলে সমাজ পরিবর্তনের ভাবনায় ভাসিয়ে দিয়ে হয়তো আরও কিছুদিন মানুষকে মোহগ্রস্ত করে রাখা যাবে। গণতন্ত্রের শ্ল্লোগান বিক্রি করে ক্ষমতারোহণের জন্য দূনর্ীতিগ্রস্থ রাজনীতিবিদদের কৌশলী অস্ত্রের কাছে অন্তরীণ অসহায় মানুষ পরিবর্তনের আজন্ম স্বপ্ন বুকে ধারণ করে নতুন সকালের অপেক্ষায় থাকে। তাদের জীবন কাহিনী যতোটা বেদনাদায়ক ততোটাই অসমাপ্ত।
[link|http://www.worldproutassembly.org/|c
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃআমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন