অরুনিমা নামে এক পাঠিকার মন্তব্যে হঠাৎ আমার চোখ আটকে গেল-তিনি আমার লেখায় মন্তব্য করেন, "শুধু বর্তমান সরকারের সমালোচনা করে বিগত সরকারের দোষ ঢাকার চেস্টা করবেন না প্লিজ"। তার কথার উওরে আমার আগের লেখাটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হলো। এই লেখাটি আড্ডার ইংরেজী ভার্সনে প্রকাশ পায় নভেম্বর 21, 2005 -এ। আমার লেখার প্রতি পাঠকের ক্রিয়া-প্রতিক্রিয়া চিন্তা করেই এটি বাংলায় অনুবাদ করে পোস্ট করলাম।
ঘটনাটি ঘটে বেশ ক'বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায়। সেসময় আওয়ামী কিছু নেতাদের কার্যক্রমে জনসাধারণ খুবই অসন্তুস্ট। একবার আওয়ামী লীগের এক বয়োজ্যষ্ঠ নেতার সাথে আমার স্বাধীনতা যুদ্ধ, ইতিহাস ও রাজনীতি নিয়ে বেশ খোলামেলা আলোচনা হওয়ার সুযোগ হলো। সেই নেতা ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ, আন্তরিক ও নিবেদিত আওয়ামী লীগার। আলোচনার এক পযর্ায়ে তিনি বললেন, "স্বাধীনতা যুদ্ধ, মৌলবাদ, ও ইতিহাস নিয়ে তুমি এতো উদ্বিগ্ন, তাহলে তুমি আওয়ামী লীগে যোগ দাও না কেন"? আমি উওর দিলাম, "দেখি, ব্যাপারটা নিয়ে ভাবব"। কিছুদিন পরে তার সাথে আবার আমার দেখা হলো। আলাপের এক পযর্ায়ে তিনি জিগ্যেস করলেন, "তুমি কি আমাদের দলে যোগ দেয়ার ব্যাপারে মনস্থির করেছ"? আমি উওর দিলাম, "জ্বী, আমি মনস্থির করেছি আওয়ামী লীগে যোগ দেয়ার। তবে তার আগে আপনার দল কি এই ক'জন... নেতা-কমর্ীকে দল থেকে বহিঃস্কার করবে"? তিনি ঠিকই বুঝলেন, আমি কি বলছি! আমি তার চোখের দিকে তাকাইনি। তবে সম্ভবত: একটা চাপা দীর্ঘশ্বাস শুনলাম।
এখনকার প্রধামন্ত্রী ভাল করেই জানেন তার দলের কারা দুনর্ীতির বড়ো হোতা। সব নেএীরাই পণবন্দী হয়ে থাকে তাদের নিজেদের দলীয় লোকের হাতে। তাই ক্ষমতাসীনদের বড়ো শএু বিরোধী দল নয়, তার নিজের দলের লোকজন যারা সবসময় ডুবায় তাদেরকে। তাই প্রশ্ন বিরোধী দলের নেএীর কাছে, আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে তিনি কি সেই পরিচিত দুনর্ীতিবাজদেরকে আবার সুযোগ দিবেন? কে জানে?
যদিও কোন দলে আমি যোগ দেইনি, তবুও আমার আড্ডার কলাম রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত। শূধু বাংলাদেশেই আমরা নিষ্ঠার সাথে মেনে চলি, "হয় আমার পথ নাও, না হয় রাজপথে গিয়ে ঠাঁই নাও"। সবকিছুতেই আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই। ভাগ্যিস, মনস্তত্ববিদ ফ্রয়েড এদেশে জন্মাননি, না হলে তার 'ডিফেন্স মেকানিজমে' আমাদের আবার "ষড়যন্ত্র তত্ত" পড়তে হতো যার চর্চায় আমাদের রাজনীতিবিদরা বড়ই সিদ্ধহস্ত। তাই রাজনীতির মাঠে অনুপস্থিত আড্ডাবাজের প্রশ্ন: আর কতোদিন রাজনীতির নাট্যমঞ্চে আমরা বোকার মতো কেবল হাততালি দিয়ে যাব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

