somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কতো ধানে কতো চাল?

০৯ ই মে, ২০০৭ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামা ভাগ্নের ব্যাপার নিয়ে লেখাটা তোলার পর পরই ভাগ্নের ফোন। খুবই ক্ষ্যাপা। মামা তুমি কোন কাজের লোক না। হালকা জিনিস সিরিয়াস করে ফেল। বেচারা নিজামী না হয় একটা সুপারিশ লিখল, সেটা কি আর দুদকের মামলা হবে? এগুলো সামান্য ব্যাপার। অথচ গুরুতর ব্যাপারে তুমি বড্ডো নির্বিকার।

আজকালকার কলেজ পড়ুয়া ভাগ্নেগুলো হয়েছে ইঁচড়ে পাকা। মুরুব্বী বুঝে না, মানে না কাওকে। ধরাকে সরা জ্ঞান করে। এদেশে ইন্টারমিডিয়েট পাশ করা আমার ভাগ্নেদের কাজ কর্ম দেখলে কার না আক্কেল গুড়ুম হয়!!! আক্কেল দাঁত এদের উঠার আর সুযোগ পায় না। তার আগেই লতার মতো লকলক করে বেড়ে উঠে। তা দেখে বাবার বয়সী মানুষও চেয়ার ছেড়ে কুর্নিশ করে। হাঁটুর জোর থাকলই চলে, মস্তিস্কে কিছু থাকার আদৌ কোন দরকার নেই।

পুলিশের তিন বড় কর্তা সাসপেন্ড হয়ে আছে। দুই হাজার থেকে দশ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। দেশের নিয়ম কানুন আর বিধিনিষেধ মানার জ্ঞান আবেগসর্বস্ব এই মানুষগুলোর হয় না। না হলে কি কাজে এরা আওয়ামী নেত্রীকে স্বাগত জানাতে পথে নামল? কেউ তো আর মাইক দিয়ে ঘোষণা দেয়নি? টাকা দিয়ে বস্তি থেকেও তুলে আনেনি। তারপরও তারা নামল রাস্তায়। শুরু করল কোলাহল। এখন ব্যাটা পাবলিক বুঝবে, হাজার তিনেক লোকজনকে যখন জেলে পুরে দিবে তখন বুঝবে কতো ধানে কতো চাল হয়?

ভাগ্নেদের বুদ্ধির প্রশস্তি না গাওয়াতে নিজের ভাগ্নে গালাগালি শুরু করল। মামার প্রতি অশ্রদ্ধা। ক্ষমতার কাছে সবাই অবনত। ডিসি আকবর প্রমোশন পায়, ডিসি কোহিনুর বহাল তবিয়তে ক্ষমতায় আছে। কারণ, তারা কর্মঠ। সেই ছবি আমার ব্লগেই আছে। কিন্তু নির্বোধ এই তিন পুলিশ কর্মকর্তা এবার হাঁড়ে হাঁড়ে টের পাবে ডিউটি ঠিকমতো না দেওয়ার শাস্তি কি? বান্দরবন, খাগড়াছড়ি বা ট্রাফিক লাইনে পচে মরতে হবে। নেত্রী দেখার জনসমুদ্র যে পুলিশ থামাতে পারে না, তারা তো অথর্ব। হাজার হাজার লোক নামল। বসে বসে আঙ্গুল চুষল। এখন বুদ্ধির ঢেঁকি ভাগ্নেরা বলছে, এবার কেইস দাও। মামলা দাও। মামলার বন্যায় ভেসে যাবে সব অন্যায়।

কল্পনা করুন, লাইন বেঁধে দশ হাজার লোক জামিন না পেয়ে জেলের দিকে হাঁটছে। শাস্তি পাবে আধা ডজন পুলিশ অফিসার কাজে অবহেলার জন্য। এধরনের কাজকর্ম দিয়ে গিনিজ বুকে নাম লেখাতে না পারলে আর গুগলের নিউজে হেডলাইন না আনতে পারলে প্রতাপশালী সরকারের কার্যকারিতা কমে যায়। জনগণ চায় সেনশেসন। এতে লজ্জার কিছু নেই। পাছে লোক কিছু বলে এই ভয়ে যদি আমার কলেজ পড়ুয়া ভাগ্নেরা থেমে যায় তাহলে আমার মতো নির্বোধ মামারা কলম চালাবে কি নিয়ে ?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ সকাল ১১:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×