(সকল বিশ্বাসের পাঠকদের জন্য)
ঈদ আসলে সবর্এ একটা ই-মেইল চালাচালি শুরু হয় ঈদ মোবারক জানাবার জন্য। আমার বন্ধুর ই-মেইল উওর আসল ঈদ মোবারকের সাথে আমেরিকায় তার ঈদের যন্ত্রণা নিয়ে। ঘটনাটা প্রতি বছর ঘটে। ব্যাপারটা বড়ই বেদনাদায়ক। যারা আমরা দেশে থাকি তারা তাদের এই বেদনাটা কখনো অনুভব করব না। মুসলিমপ্রধান দেশে বসবাস আমাদের। লম্বা সরকারী ছুটি। কাজে ফাঁকি। পরিবার নিয়ে আনন্দ করি, মাংস খাই আর খিলাল খুঁজি। এসিডিটি কমাবার অষুধ হাতের কাছে রাখি। কি আনন্দ। কিন্তু বন্ধুর চিঠি আমায় দেয় একরাশ বিষাদ।
প্রতিবছর নাকি আমেরিকায় ঈদ হয় দু'দিন। একদিন হয় সৌদী ও আরবদেশের ক্যালেন্ডার অনুযায়ী। আরেকদিন হয়, আমেরিকার স্থানীয় আরবী ক্যালেন্ডার অনুযায়ী। ধামাধরা তো সর্বএ আছে। তাই কিছু বাঙালী ঈদ করবে আরবদের হিসেব অনুযায়ী আর অন্যরা করবে তাদের নিজস্ব হিসেবে। কি যন্ত্রণা ও লজ্জা!! ধর্মের হিসেব যে যেভাবে পারবে ভেংগে খাবে, আর যারা বুঝবে না তারা নিবের্াধের মতো হৈচৈ করবে। তাই আমার বন্ধুর ই-মেইল অনুসারে এবারও আমেরিকাতে ঈদের জামাত হবে মঙ্গলবারে ও বুধবারে। তাই ধর্মের অপব্যাখ্যা শুধু বাংলাদেশেই না, ওয়াহাবী ভাবনা যেখানে গেছে সেখানেই তা হচ্ছে। মওদুদী ভাগ করেছে এই উপমহাদেশের মুসলমানদের আর মওদুদীর গুরু তাইমিয়া ভাগ করে দিয়েছে দুনিয়ার মুসলমানদের। আর আরবের ওয়াহাবীরা হচ্ছে তাদের যোগ্য উওরসূরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

