কেমন কাটল ঈদ?
১২ ই জানুয়ারি, ২০০৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী সপ্তাহে প্রশ্নটা অনিবার্য: কেমন কাটল এবারের ঈদ? উওর নির্ভর করে কাকে জিজ্ঞেস করছেন তার উপর। আমাদের বসবাস একটা আপেক্ষিক অবস্থানে। কোন কিছু এখানে চুড়ান্ত নয়। তাই, চমৎকার ঈদ কাটল এই উওর দেয়ার আগে আবার ভেবে দেখুন, "কোথায় কাটিয়েছেন এবার ঈদ? কাদের সাথে"? আমাদের জীবনবোধের এই আপেক্ষিকতা তার অবস্থানগত ভারসাম্যের উপর নির্ভর করে। যারা যাএা করেছিল ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে, তাদের সাথে প্রকৃতি ও বাস সমিতি একসাথে প্রতারণা করল। ঘন্টার পর ঘন্টা এরা বসে রইল বাসে, বাস স্ট্যান্ডে, যানজটে। তারপরেও আশা গন্তব্য শেষ হবে, প্রিয়জনের সাথে হবে ঈদ উদযাপন। সকল অঘটন তাই গৌণ। সব যাএা যন্ত্রণা নিয়তির কাছে নীরবে সমর্পিত। সকল অঘটন ও অব্যস্থাপনা তাই প্রতিকারহীন। গ্রাম মূখী ঈদ উদযাপনকারী যাএী সকলের যন্ত্রণা তাই সংবাদ শিরোণাম মাএ। নির্বিকার আমাদের চিও। প্রকৃতি, বাস সমিতি আর যোগাযোগ মন্ত্রী সব বাধা একসূএে। কারণ, প্রকৃতির মতো আমাদের সব আয়োজন প্রতিকারবিহীন দায়িত্বহীনতায় ভরা। তাই দয়া করে আমাকে প্রশ্ন করবেন না, কেমন কাটল এবারের ঈদ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন