ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে। আমার বন্ধু গেছে গ্রামে ফুটবল খেলতে। খেলার প্রথমেরই শক্ত-সমর্থ টীমের কাছে গোল খেয়ে ফেলে। খেলার দর্শক সারিতে বসে আছেন গ্রামের চেয়ারম্যান ও মাতব্বর। উপভোগ করছেন খেলার কসরত। বন্ধু আমার নাছোরবান্দা। হারতে রাজী না, ধান্ধা খেলাটা আবার নতুন করে শুরু করা। তাই, সে চেয়ারম্যানের কাছে গিয়ে বলে তার কথা আছে খেলা নিয়ে। চেয়ারম্যান হাত দিয়ে ডেকে খেলা বন্ধ করাল। বন্ধু বলে, খেলায় অনিয়ম হয়েছে। ইংরেজী পাঠ্যবই থেকে মুখস্থ করা গেটীসবার্গ এড্রেসের বেশ ক'টা লাইন ইংরেজীতে আওড়ায়, তারপর বলে, এই গোল হয়নি। চেয়ানম্যান বলে, "পোলা তো ইংরেজীতে বলছে, গোল হয়নি। তাই গোল হয়নি। তোরা আবার খেলা নতুন করে শুরু কর্"।
সওরের নির্বাচনে জামাত হয় নির্বাসিত। অধিকাংশ ক্ষেএেই এরা হারায় নির্বাচনী জামানত। ইয়াহিয়া খানের সাথে এরা হাত মিলিয়ে যোগ দেয় বাংলাদেশীদের নিধনে। তাই, নির্বাচনে পরাজিত জামাতীরা ষড়যন্ত্র করতে থাকে এদেশের বিরুদ্ধে। জামাতের গুরু মওদুদী আমার বন্ধুর মতো গণতন্ত্রের নতুন সংজ্ঞা দেন 1971-এ, "কেবলমাএ সংখ্যাগরিষ্ঠতার জোরে যারা শাসনতন্ত্র তৈরী করতে চাচ্ছেন তাদের একথা জানা দরকার, তেমন কোন শাসনতন্ত্র সফল হবে না এবং সেজন্য সংখ্যাগরিষ্ঠ দলকেই দায়ী থাকতে হবে" (পাকিস্তান অবজারভার, 17 ফেব্রুয়ারী, 1971)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

