(রাজাকারমুক্ত চিন্তার দিগন্ত)
জেএমবি ও জামাত-শিবির- ভোরের কাগজের সৌজন্যে প্রকাশিত প্রতিবেদনটির ব্যাপারে ওয়ালীর উদ্বেগ অত্যন্ত যুক্তিযুক্ত। শিবিরপন্থী ওয়ালী যুক্তি খুঁজে বেড়াচ্ছেন সাঈদীর সাথে জেএমবি'র সম্পর্ক নিয়ে প্রকাশিত পএিকার প্রতিবেদনের সম্পৃক্ততা নিয়ে।
তার মন্তব্যের কিছুটা হলো: "...কথায় কথায় মানলাম সাঈদী সাহেবের বই পেয়েছে (যদিও আমি এখনো কোন ডিপেন্ডবোল সোর্স থেকে খবর পাইনি) তাই বলে কি সাঈদী সাহেব তাদের কার্যক্রমের দায়ভার নিবেন। আপনার কথায় নয় ভোরের কাগজের কথায় (আপনার কোন কথা নেই এতে এটা ভোরের কাগজের রিপোর্ট) কোন যুক্তি পেলাম না। যুক্তি খন্ডন করবেন কি। আর আমার প্রজন্মের মানুষরা বিশেষ কোন পএিকার আর্টিকেল পড়ে হুট করে কোন সিদ্ধান্তে পৌছায় না বিশেষত যে পএিকাগুলো সরাসরি আওয়ামী প্রপাগান্ডা হিসেবে বিবেচিত"। ওয়ালীর সাথে আমাকে একমত হতেই হবে এবার, তাই না?
যে লোক সর্বনাশা নেশার হিরোইন বিক্রি করে, সেই নিরীহ বিক্রেতার কি দোষ? যে ব্যাটা খরিদ্দার তাকে ধরে মারো। হিরোইন চালানকারী আর হিরোইন ব্যবসায়ীর কি দোষ? যে রাজাকার সাঈদী চিরকাল সুরেলা গানের সুরে ইসলামী জঙ্গীবাদের ওয়াজ করে জীবিকা নির্বাহ করেন, তার সুরের ছন্দে মোহাচ্ছন্ন ছন্নছাড়া গুটিকয়েক জেএমবি'র সদস্য যদি আত্মঘাতী বোমা ফুটায় তাতে নিরীহ সাঈদী সাহেবের কি করার আছে? কি অদ্ভুত যুক্তি? সেজন্যই তো আড্ডাবাজ বলছে, ইসলামে জঙ্গীবাদ ও উগ্র ধমর্ান্ধতার কোন জায়গা নেই। এই সহজ স্পস্ট কথাটা ওয়ালীর মতো কোমলমতি প্রজন্ম বুঝে, তাহলে তো অন্ধের মতো তাদের আলো হাতড়াতে হয় না। 71'এ যারা ধর্মের নামে নিরীহ দেশবাসীকে নির্বিচারে হত্যা করেছে, আইনত: যদি তাদের বিচার হয়, তাহলে তো ধর্মান্ধ জামাতীরা নির্বাসিত হয় দেশের অস্তিত্ব থেকে। ওয়ালী কি জানেন, জামাতের গুরু মওদুদী যে কাদিয়ানী হত্যার উস্কানির অপরাধে প্রাণদন্ড পেয়েছিলেন ও পরে তা কিছুটা লঘু করে বিশেষ আয়োজনে তিনি 14 বছরের কারাদন্ডে দন্ডিত হন। 1955 সালের 28শে এপ্রিল তিনি তার অপরাধের জন্য জেল থেকে মুক্তি পান। আজকের খুদে শিবির কমর্ীরা হয়তোবা তাদের পোষক জামাতীদের কাছ থেকে সে কথার কোন হদিস পাবে না। মাঝখানে আমরা সাধারণ ক'জন যখন জেএমবি'র উৎসাহদাতা হিসেবে সাঈদীর বিচার চাইব, তারা হবো অন্যায্য বিষোদগারের শিকার। হয়তোবা 1955 সাল থেকেও নিকৃস্টতর আইনগত অবস্থা 2006 সালে, তাই তো বিচারের বাণী এতোটা নীরবে নিভৃতে কাঁদে। মাঝখানে খালি হয়ে যায় অনেকগুলো মায়ের কোল। কি ভয়াবহ নির্লিপ্ততা গ্রাস করে রেখেছে আমাদের বিবেক বুদ্ধিকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

