somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে লিখবেন ব্লগে:

২৩ শে জানুয়ারি, ২০০৬ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পর্ব 2)
কিভাবে লিখবেন ব্লগের প্রথম পর্বে বলেছি মূলত: ভাষা, শব্দ, বিষয় ও সম্পাদনা নিয়ে। এই দ্বিতীয় পর্বে লিখব ব্লগের বিষয় নির্বাচন, ধারনা, ও গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে। তৃতীয় ও শেষ পর্বে লিখব পাঠকের সাথে লেখক ব্লগারের সুস্থ সম্পর্ক নির্মাণ নিয়ে। লেখা নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ করা উচিত। মন্তব্য নিয়ে বিড়ম্বিত না হয়ে তাকে কিভাবে বিনোদনমূলক করা যায়।

ব্লগে আপনার লেখাটা একান্তই ব্যক্তিগত বিষয়। আপনার সখ ও আনন্দের বিষয়কে তুলে ধরুন আপনার লেখায়। এর কোন নির্দিস্ট পরিধি বা সীমা নেই। আপনার ব্লগের শিরোণামে বা পটভূমিতে বলে ফেলুন কি বিষয় নিয়ে আপনি লিখবেন। সব বিষয়ে লেখার চেস্টা না করে যে ব্যাপারে আপনার বিশেষত্ব বা ভাল দখল আছে তা নিয়ে লিখুন। সব বাণিজ্যের বিশারদ অথচ কোন ব্যাপারে নেই কর্তৃত্ব - এধরণের ভাব দেখিয়ে বেশী দূর আগানো যায় না। তাই, বেছে নিন আপনার প্রিয় বিষয়টিকে নিয়ে লেখার চেস্টা। এতে বাড়বে আকর্ষন। পাঠকরাও ভঁীড় জমাবে পড়ার জন্য। এখানে বাংলা ব্লগে বিষয়ভিওিক ব্লগের ব্যবস্থা ধীরে ধীরে আসবে। আপাতত: আপনি আপনার ব্লগে বিভাগসমূহ ঠিক করে নিন। যেমন আমার আড্ডার ব্লগে আছে চারটি বিভাগ। এগুলো হচ্ছে:
(1) আড্ডার কথা: এতে মূলত: আড্ডা, গ্যাঁজানো বা হালকা মেজাজের বিনোদনমূলক লেখাগুলো প্রকাশ পায়।
(2) বাংলাদেশ সবার সেরা: এখানে প্রকাশ পায় বাংলাদেশ যে সবার সেরা-এধরণের দেশপ্রেমমূলক ভাবনা নিয়ে লেখা।
(3) সমাজ-সংসার: সামাজিক সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে লেখা।
(4) মৌলবাদ ও ধর্মান্ধতা: ধমর্ীয় মৌলবাদ, যুদ্ধাপরাধী জামাত, রাজাকার ইত্যাদি বিষয় নিয়ে লেখা।

আমি নিজের ব্লগের ঢাক পিটাবার জন্য এই বিভাগ নিয়ে আলোচনা করিনি। আমি ধারনা দিতে চাচ্ছিলাম, কিভাবে আপনি নিজস্ব বিভাগ তৈরী করতে পারবেন। আপনি তৈরী করে ফেলুন নিজস্ব বিভাগ। যোগ করুন আপনার পছন্দের লিংকগুলো। যোগ করুন যেসব ব্লগ আপনি নিয়মিত পড়েন। এতে বৈচিএ্য বাড়বে আপনার ব্লগের।

আপনার ব্লগের বিষয়ের কোন নির্দিস্ট সীমা-পরিসীমা নেই। নির্ভর করে আপনার উপর। কি ধরণের বিষয় নিয়ে ব্লগ করতে পারেন তার একটা তালিকা নীচে দেয়া হলো:
(1) চিএ শিল্প
(2) গান ও মিউজিক
(3) শিশু ও পরিবার
(4) বই ও সাহিত্য
(5) কবিতা
(6) ব্যবসা বানিজ্য
(7) কম্পিউটার ও আইটি
(8) শিক্ষা
(9) বিনোদন
(10) পরিবেশ
(11) খাবার ও রান্নাঘর
(12) রেস্টুরেন্ট
(13) পার্ক ও বেড়াবার আকর্ষন
(14) কম্পিউটার গেম
(15) স্বাস্থ্য ও চিকিৎসা
(16) খেলাধুলা
(17) বন্ধুত্ব
(18) এলাকাভিওিক বা আঞ্চলিক বিষয়
(19) ভ্রমন
(20) প্রশাসন ও দূনর্ীতি
(21) সামাজিক সমস্যা
(22) ব্যক্তিগত ডায়েরী
(23) রাজনীতি
(24) কেনাকাটা (শপিং)
(25) টিভি শো বা মুভি রিভিউ
(26) শখ
(27) ধর্ম
(28) ইতিহাস
(29) জোক বা হাসির কথা
(30) ফটোগ্রাফী

সাধারণত: ব্লগটা হচ্ছে আপনার নিজস্ব ডায়েরীর মতো। এটা সংরক্ষিত হয মাসের তারিখের সাথে। এটা ওয়েবের মতো জটিল বা অসংখ্য কম্পিউটার কোডভিওিক নয়। সামহোয়্যারইন ব্লগ সহজভাবে নকশা তৈরী করে রেখেছে, যাতে আপনি সহজে লিখতে পারেন। তবুও আমি বলব মাইক্রোসফট ওয়ার্ড, বিজয়ের সফটওয়্যার ও কী বোর্ড আপনার কম্পিউটারে থাকলে লেখা প্রকাশ করা ও তার সম্পাদনা অনেক সহজ হবে। ব্লগ নিয়ে নির্দেশিকার চেয়ে নিজস্ব বিচার-বুদ্ধির প্রয়োগ অনেক বেশী জরুরী। ব্লগের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার সাথে সাথে নিজস্ব আত্মতৃপ্তির ব্যাপারটাও ভেবে দেখতে হবে, না হলে তা হয়ে দাঁড়াবে ফরমায়েসী ও একঘেঁয়েমী লেখা। বাঁধ ভাঙ্গার আওয়াজ লেখার সুযোগ করে দিয়েছে। বাকীটা এখন আপনাদের উপর। ক্রমশ:...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×