ব্লগ বিষয়টা একেবারে নতুন। অন-লাইনে যে জ্যান্ত ও সচল ব্যক্তিগত জার্নাল তৈরী করে পাঠকদের চমক দেয়া যায়, তা বাংলাদেশে আরও অনেক বেশী নতুন। প্রথম চমকটা আস্ল গত ডিসেম্বরের 16 তারিখে। সামহোয়্যার ইন যাএা শুরু করল বাংলা ব্লগের। সারি সারি খুদে লেখক, ভাবুক, কবি, সাহিত্যিক, সমালোচক ভীঁড় জমাতে লাগল। ভরে উঠল বাংলা ব্লগের পাতা। হালকা, ভারী, বিশ্রী ও হাস্যকর মন্তব্যের ভারে ভারি হতে লাগল "বাঁধ ভাঙ্গার আওয়াজ"। কিন্তু পাড়ি দিতে হবে বহুদূর। যে দেশের সংস্কার, সংস্কৃতি, চিন্তাবোধ এখনও পুরোপুরি স্বাধীন, সহনশীল ও স্বচ্ছ হয়নি, সেদেশে দূনর্ীতি, ক্রোধ, ভাংচুর, রণভঙ্গ, বিবাদ-বিসম্বাদতো থাকবেই। সেটা ব্লগের পাতায় সবার অজান্তেই ফুটে উঠে। তারপরেও একটা আশা, আলোর দিশা, উওরণের সম্ভাবনা ধীরে ধীরে স্পস্টতর হয়ে উঠছে আমাদের চিন্তার দিগন্তে আর লেখার পরিসরে। এখান থেকেই হয়তো চিন্তার বিপ্লব ঘটবে, নবজাগৃতির অবিশ্বাস্য উত্থান হবে, যা রচনা করবে বাংলাদেশে ও দক্ষিণ এশিয়ায় বঞ্চিতদের ভাগ্য পরিবর্তনে নতুন ইতিহাস।
আমরা যারা কিছুদিন থেকে ইংরেজীতে ব্লগ করছি তাদের জন্য ব্যাপারটা আরো বেশী আনন্দদায়ক ও আশাব্যঞ্জক। ইংরেজীতে বাংলাদেশী ব্লগারদের সংখ্যা দু'ডজনের বেশী হবে না। তার মধ্যে নিয়মিত যারা লেখেন,তাদের সংখ্যা তার অর্ধেকেরও কম। এরই মাঝে যখন ব্লগক্রিটিকস্ আড্ডাবাজসহ আরও ক'জন বাংলাদেশী ব্লগারকে আমন্ত্রন জানাল লেখার জন্যে, আমরা হয়ে উঠলাম অত্যন্ত আশাবাদী। নামের জন্য নয়, নতুন ভাবনা আর কথা প্রকাশ ও প্রচারের অপূর্ব সুযোগ পাওয়ার জন্য। ব্লগক্রিটিকের দৈনিক পাঠক সংখ্যা প্রায় 50 হাজার। 1100 ব্লগার এখানে নিয়মিত লেখেন খবর, মতামত, বই, চলচিএ, শিল্প ও সংস্কৃতির পর্যালোচনা, রাজনীতি, সংস্কৃতি আর প্রযুক্তি নিয়ে।
এমাসের শেষ সপ্তাহে ব্লগক্রিটিকের উদ্যোগে আসছে দক্ষিণ এশীয় নতুন ব্লগের গুচ্ছ "দেশীক্রিটিক"। প্রায় শ'খানেক দক্ষিণ এশীয় ব্লগার একযোগে কলম ধরবে তাদের দেশের কথা, সুখ-দু:খের কথা, তাদের বেঁচে থাকা ও এগিয়ে যাওয়ার কথা। আড্ডার পছন্দের সারিতে যোগ করেছি ব্লগক্রিটিক ও দেশীক্রিটিকের সাইট। প্রকাশ পাবে আমার লেখা একই সাথে আড্ডার বাংলা, ইংরেজী সাইটে, আর দেশীক্রিটিকে। যোগ দিন আমাদের সাথে লেখার সারিতে, পাঠকের সারিতে, আর পরিবর্তনের শক্তিতে ও সংহতিতে। নিবেদিত হোন ভাবনার জগতে বিপ্লব আনতে নতুন কিছু সৃস্টির চেস্টায়। তাই আমি প্রতিধ্বনিত করতে থাকি বিদ্রোহী কবি নজরুলের সাথে কন্ঠ মিলিয়ে:
"আজ সৃস্টি-সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃস্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙ্গা কল্লোলে।
আস্ল হাসি, আস্ল কাঁদন
মুক্তি এলো, আস্ল বাঁধন,...
আজ সৃস্টি-সুখের উল্লাসে"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
