প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের অসুস্থতার খবর হচ্ছে অন্যতম প্রধান সংবাদ শিরোণাম। সফররত ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের ট্রয়কা প্রতিনিধিদল বলেছেন, নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। প্রতিনিধিদল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকা বর্তমান নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনে প্রভাব খাটাতে পারে। একইভাবে প্রধান নির্বাচন কমিশনারও ইইউ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি হননি। এসব নাটুকে অসুস্থতা আর রাখঢাক ভাবভঙ্গী ভয়াবহ রাজনৈতিক অসুস্থতার ইঙ্গিত বহন করে। নির্বাচন কমিশনের স্পস্টতা আর স্বচ্ছতা সুস্থ নির্বাচনের পূর্বশর্ত। তাই বাচ্চাদের মতো একগুঁয়ে ভাব দিয়ে নির্বাচন হয়তো করা যাবে, কিন্তু বৃহওর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক স্থিতিশীলতা পাওয়া যাবে না। রাজনেতিক নির্বোধদের বোধোদয় হবে কবে?
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



