somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কি নিদারুন অপচয়

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্নহত্যা করেছে পড়লাম। আরো যে সকল ছেলে মেয়ে হরমোনের নারকীয় নৃত্যে আত্নহত্যা করার কথা ভাবছে তাদের জন্য।

আমার বাম হাতের দিকে তাকালে আমার হাঁসি পাই খুব। একটা S জ্বল জ্বল করছে তাতে। জলন্ত সিগারেটের আগুনে পুড়িয়ে লেখা একটা মেয়ের নামের অদ্যাক্ষর। হাঁসি পাই হরমোনের ক্যারিক্যাচাল দেখে।

সে মেয়ের সংঙ্গে আমার প্রেম বা ভালবাসা হয় নাই। অনেক দূঃখ পেয়েছিলাম। ১৮০ মিলির কেরুর ফাইন ব্রান্ডি এক নিশ্বাসে গলায় ঢেলেছিলাম।
এখন কি সম্ভব আমার পক্ষে জ্বলন্ত আগুনে নিজের হাত পুড়িয়ে অন্যের নাম লেখা???? না সম্ভব না। সময় পার করে ফেলেছি। বদ হরমনটা আর বানের পানির মত মস্তিষ্কে বহমান না। আবেগ এখন আর ডাইরিয়ার মত পিচকারী দিয়ে বের হয় না।

তারপর সময়ের বিবর্তনে বুঝতে শিখেছি যে ভালবাসে না তার কাছে ভালবাসার জোরালো দাবী একটা ক্রাইম সৃষ্টির সুযোগ তৈরী করে। বরং যে ভালবাসে তার ভালবাসা হৃদয় পেতে গ্রহন করলে জীবনটা ভালবাসাময় হয়ে ওঠে।

জীবন নদীর প্রতিটা বাঁকে বাঁকে এমন কিছু সুহৃদয়ের মানুষ পেয়েছি যাদের ভালবাসা যায়। প্রায় সব সময় মনে হয়েছে আগের বাঁকের চেয়ে এ বাঁকের ভালবাসা ডালি আরো বেশী সমৃদ্ধ।

মানব জীবনের এক ক্রান্তি কালে হরমোনের নারকীয় নৃত্যে আমাদের মনে হয় ঐ মেয়েটার বা ঐ ছেলেটার ভালবাসা বিহীন জীবন অর্থহীন। না পাওয়ার বেদনায় আত্নহত্যা করার মত ফালতু সিদ্ধান্ত নিয়ে ফেলে।

হেমোসেফিয়েন্সের সুচনা লগ্ন থেকে যে ডিএনএ এর ধারা বহমান তা থামিয়ে দিলে তুমি তোমার চোখে অসামান্য একটা মেয়ের জন্য!??
তুমি কি জানো ছিয়াত্তুরের মনন্ত্বরে যখন এ দেশের তিন ভাগের দুই ভাগ মানুষ মারা গিয়েছিল তখন মৃত্যুর সংঙ্গে লড়াই করে তোমার পূর্বপুরুষ জয়ী হয়েছিল তার প্রমান তুমি।
একাত্তুরের সেই উত্তাল দিন গুলোতে যখন যেকোন সময় মরে যেতে পারে তেমন পরিস্থিতিতেও জয়ী হওয়া ডিএনএ তোমার শরীরে তার প্রমান তুমি।
এমনও হাজার হাজার লক্ষ লক্ষ প্রত্যেকটি লড়াইয়ে জয়ীদের যে ডিএনএ তোমার মধ্যে সঞ্চারিত হয়ে ছিল তার গতি এমন ভাবে থামিয়ে দিলে তুমি!!!!!!!!
হরমোন তোমার চিন্তাশক্তিকে এমন করে ওএসডি করে ফেলেছে!!!!! নিজেকে হত্যা করলে কার জন্য??? যে তোমাকে ভালবাসে না তার জন্য।?
যে ভালবাসে তার জন্য তো জীবন দেওয়া যায়। সে মৃত্যু গৌরবের। কিন্তু যে ভালবাসে না তার জন্য জীবন দেওয়া জীবনের কি নিদারুন অপচয়।

সকল ক্ষেত্রে ব্যর্থতা নতুন সম্ভাবনা দ্বার খুলে দেয়। প্রেমে ব্যর্থতা নতুন প্রেমের সম্ভাবনা তৈরী করে।
প্রেম ভালবাসা কি সে সর্ম্পকে লালন বলেছে
“বলব কি সেই প্রেমের কথা,
কাম হয়েছে প্রেমের লতা,
কাম ছাড়া প্রেম যথাতথা,
নয় সে আগমন।
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন……”।
আমি নিশ্চিত লালনের উপরোক্ত তত্ত্ব অনুসারে তাদের মধ্যে কখনই প্রেম হয় নাই। কারন এ তত্ত্ব অনুসারে প্রেম হলে(কাম হলে) হরমনোর নারকীয় নৃত্য স্থিমিত হয়ে পড়ে। শেষের লাইন এর চেয়ে প্রাঞ্জল করে বলা বিদ্যানোচিত হবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৩
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×