somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিঠা পোস্ট - তিনটা পিঠা এবং রেসিপি :D

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত এসে এখন প্রায় চলে যাবার সময় , পিঠা খাবার সিজন ও শেষ । অবশ্য পিঠা সারা বছর যদিও বানানো যায়, তবু শীতের সময়টাই এত ঘটা করে পিঠা খাওয়া হয় ।
শীতের পিঠা নিয়ে শায়মা আপুর পোষ্টটা বেশ অবাক করা ছিল , এক সাথে এত পিঠার নাম ! আসলেই আমাদের দেশে অনেক পিঠার প্রচলন আছে।
আমার বেশি পরিচিত

১ ভাপা পিঠা
২ খোলা চিতুই
৩ দুধ চিতুই
৪ পাটি সাপটা
৫ তেলে ভাজা পিঠা
৬ চুসি পিঠা
৭ গোলাপ ফুল পিঠা

তবে কথা হল , এই পিঠা সব নয়, আরও পিঠা আছে ;):P

আমাদের বাসায় বেশ পিঠা বানানো হয় । এখন অবশ্য কমে গিয়েছে ।বাসার কয়েকটা পিঠা দেখলাম শায়মা আপুর পোস্টে নেই । এই পিঠা গুলো আমাদের বাসায় যে গেস্টরা আসে তারাও পছন্দ করে । ভাবলাম ব্লগে দিব।

কয়েকদিন আগে আত্মীয় , কাজিন রা আসছিল ।আমিও তখন রান্না ঘরে থেকে কয়েকটা ছবি তুলে রেখেছি । আম্মু অবশ্য সন্দেহ বাদী ,

-ছবি তুল কেন?
-এমনি
-এমনি কি? পিঠার ছবি তুল কেন?
-পিঠা বানানো শিখাব
-নিজে জীবনে বানাও নি আবার শিখাবে। কাকে শিখাচ্ছ আমার সিক্রেট পিঠা
-এহ সিক্রেট পিঠা ।এটা এখন নেটে দিয়ে দিচ্ছি , কারও জানতে বাকি থাকবে না ।;);):P:P

বুলবুল পিঠাঃ নাম টা সুন্দর না ? পিঠাটা বানানো ও সোজা । আর এই পিঠাটা

বানানোর নিয়ম-
তিন কাপ চালের গুড়ি , এক কাপ চিনি , একটা ডিম ।
প্রথমে ডিম আর চিনি ফেটে নিতে হবে। তারপর ঘি দিতে হবে । এখন গুড়ি গুলো আর পাতলা দুধ মিশিয়ে আঠালো করে মাখাতে হবে।মাখানোর পর যদি বেশি আঠালো হয়ে যায় , তা হলে একটু দুধ , আর , পাতলা হলে গুড়ি মিশাতে হবে ।
তারপর এভাবে সাইজ করতে হবে ,



তারপর তেলে ভাজতে হবে




দুধ-খেজুরে পিঠাঃ এই পিঠা আমাদের সবার প্রিয় । এই পিঠাটা না বানালে আমাদের বাসায় পিঠা বানানো পূর্ণ হয় না ।এটা বানাতে বেশ সময় লাগে ।

বানানোর নিয়ম
চালের গুড়ি দিয়ে আটা খুলতে হবে । আটা খোলার সময় , লবণ , অল্প নারিকেল বাটা , গুঁড়া দুধ দিতে হবে ।আটা ভাল করে মাখাতে হবে।

এই পিঠাটা সুন্দর করে ডিজাইন করে বানাতে হয় ।সাধারণত ডিজাইন টা করা হয় কলা গাছের খোল বা বাকল দিয়ে । সেটা মাঝখান থেকে কাটলে স্কয়ার স্কয়ার ঘর করা অংশটা দিয়ে নকশা করা হয় । এটা পাওয়া অবশ্য মুশকিল ।

তাই চারকোনা ঘর নকশা কাটা ঝাঁপি দিয়েই কাজ করতে হবে ।
ব্যাপারটা এমন

১।



২।



৩।



৪।



তারপর নকশা কাটা পিঠা গুলি তেলে ভাঁজতে হবে । ভাজার সময় সাবধান , এই পিঠাটা ফেটে যেতে পারে । চুলোয় খেজুর রস জ্বাল দিয়ে রাখতে হবে । ।তারপর খেজুর রসে পিঠা ভিজাতে হবে । পিঠা ভাল মত ভিজে নরম হলে এবং রস ঠাণ্ডা হলে ঘন দুধ দিতে হবে ।সারা রাত এভাবে রেখে দিতে হবে। হয়ে গেল দুধ-খেজুরে পিঠা ।


খোঁচানো পিঠা – নামটা এমন হলেও পিঠাটা কিন্তু খুব নিরীহ । আর বানানো ও সোজা ।আর খেতেও কিন্তু ভাল । ক্যাচাল বাজ দের এই পিঠা প্রিয় হতে পারে ।:P:P

বানানোর নিয়ম-
চিনির সিরা করে জ্বাল দিতে হবে । যখন সিরা একটু আঁশ আঁশ মনে হবে, তখন নামিয়ে চালের গুড়ি মিশাতে হবে । কোন মাপ নেই , আঠালো করে মাখাতে হবে।
তারপর গোল্লা গোল্লা করে , পাতায় তেল দিয়ে , ছোট রুটির মত করে তেলে ভাজতে হবে ।



তারপর একটা খোঁচা দিয়ে কড়াই দিয়ে তুলতে হবে ।



এজন্যই মনে হয় নাম খোঁচানো পিঠা ;):P



আপাতত এই তিন টা পিঠা ফ্রম অদ্বিতীয়া ,চরি ফ্রম অদ্বিতীয়ার আম্মুর রান্নাঘর থেকে ......:DB-)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৯
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×