অবর্ণনীয় সুন্দর একটি গান।যত শুনি তত ভাল লাগে।কলকাতার প্রথম বাংলা ব্যান্ড মাহিনের ঘোরাগুলি এর।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রইংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা হা আ হা.....
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
বুজে গেছে দেশ কাল সীমানার গন্ডি
আ হা হা হা আ হা.....
ভেবে দেখেছো কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি।
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দি।
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাধানোর এই খেলা শুধু বন্দি।
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আমি সঙ্গী।
ভেবে দেখেছো কি
তারা রাও যতো আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



