somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়লোক হওয়ার সবচেয়ে সহজ কয়েকটি উপায়!

১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে শর্টকাটে কোনও সাফল্যই আসে না। বিশেষ করে বড়লোক হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু সেই পরিশ্রম এমন ক্ষেত্রে করতে হবে যেখানে ফল ভাল পাওয়া যায়।

জেনে নিন এমন ১০টি পেশা যা খুব তাড়াতাড়ি অনেক অর্থ উপার্জন করার পথ সুগম করে—

১) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট। কষ্ট করে এই সংক্রান্ত ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অর্জন করে ফেলতে পারলেই ভাল চাকরির প্রচুর সম্ভাবনা। এর সঙ্গে যদি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে তবে বিদেশে চাকরির সুযোগ রয়েছে। ২০১৪ সালে গুগলের তথ্য অনুযায়ী পৃথিবীতে এঁরাই হায়েস্ট পেইড প্রফেশনাল।

২) মডেলিং। সকলের পক্ষে একাজ করা সম্ভব নয়, তবে যদি কেউ নিষ্ঠার সঙ্গে লেগে থাকেন এবং ‘অনেক’ কিছুর সঙ্গে আপোষ করতে রাজি থাকেন তবে এই পেশায় প্রচুর টাকা রোজগার করা কোনও ব্যাপারই নয়।

৩) ডেটা সায়েন্টিস্ট। যাঁরা অঙ্ক-স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রামিং, সবেতেই খুব ভাল, তাঁরা বিশেষ কিছু কোর্স করে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। শুরুতেই বছরে ৬ লক্ষ থেকে ৮ লক্ষ টাকার চাকরি পাবেন। চিফ ডেটা সায়েন্টিস্টের বেতন এদেশে বছরে ১ কোটি টাকাও হতে পারে।

৪) ইনসিওরেন্স এজেন্ট। সবার দ্বারা একাজ হয় না। যাঁরা শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্ট ভাল বোঝার পাশাপাশি খুব ভাল কথা বলতে পারেন, যে কোনও লোকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলার দক্ষতা রাখেন, তাঁরা এই কাজ করে অনেক বড় চাকুরেদের থেকেও বেশি রোজগার করতে পারেন।

৫) প্লাস্টিক সার্জন। ডাক্তারি পড়ে এই স্পেশালাইজেশন করলে প্রভূত টাকা রোজগারের সম্ভাবনা কারণ ইদানীংকালে ইস্থেটিক সার্জারি করার চল বেড়েছে। শুধু অভিনেতা-অভিনেত্রী-মডেলরা নন, অনেকেই নাক-চোখ-মুখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুঠাম করতে এই সার্জারি করান।

৬) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ভূর্গভস্থ তেল ও প্রাকৃতিক গ্যাস কীভাবে সংগ্রহ করা হবে তার পদ্ধতি নির্ধারণ করাই হল কাজ। কঠিন পড়াশোনা সন্দেহ নেই, তবে ভালভাবে পাশ করলে এবং বিদেশে চাকরি পেলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। এদেশে চাকরি করলেও শুরুতেই মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতে পারেন।

৭) প্রাইভেট টিউটর। রোজগারের কোনও সীমা-পরিসীমা নেই তবে এভাবে প্রচুর টাকা রোজগার করতে হলে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়তে হবে। পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম করে ক্লাসও নিতে হবে। সবচেয়ে বড় কথা, ‘ভাল’ পড়াতে হবে, যাতে প্রতি বছর নতুন শয়ে শয়ে ছাত্রছাত্রী পড়তে আসে।

৮) লেখক। ইদানীংকালে অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন কারণ এখন ভারতে ইংরেজি সাহিত্যের লেখকরা প্রচুর টাকা আয় করছেন পাবলিশিং কনট্রাক্টের মাধ্যমে। এর জন্য দিনরাত নানা বিষয় নিয়ে পড়তে হবে। খুব আত্মবিশ্বাসী না হলে অবশ্য লেখাকে পেশা করার ঝুঁকি নেওয়া উচিত নয়।

৯) ব্যবসা। যে কোনও স্বাধীন ব্যবসাই দ্রুত বড়লোক হওয়ার চাবিকাঠি। শুধু ধৈর্য এবং বৈষয়িক বুদ্ধি থাকতে হবে।

১০) ফ্যাশন ডিজাইনার। এই পেশাতেও আয়ের কোনও সীমা নেই তবে তার জন্য ডিগ্রি না হলেও চলবে। সৃজনশীলতা থাকতে হবে এবং কয়েক বছর শিক্ষানবীশ হিসেবে কাজ করতে হবে।

© আহমদ আতিকুজ্জামান।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×