
ধুলোউড়া পবনে হাঁটতে হাঁটতে চোখে পড়ে
তটিনীর অনিমেষ নয়নে নির্ঘুম কনীনিকা,
সীমাহীন গভীরতা ভাবিয়ে তোলে অবিরাম
এটা অস্তিত্বশীল নাকি মরুভূমির মরীচিকা।
স্বপ্নের আঁচল মোড়ানো চপল চাহনির তীর
বুক বিদ্ধ করে দিয়ে যায় এক আশার বাণী,
আমি নিদ্রাহীনতার উজানে দিই ডুবসাঁতার
মৃদু কোমল স্পর্শ পেলে বাড়িয়ে দিব পাণি।
-জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।
[প্রথম প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০১৬, ফেসবুকে।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

