কালের সাথে তাল মিলিয়ে সভ্যতা ক্রমশ এগিয়ে যায়, কালের অভিজ্ঞতাই মানুষ সমুদ্ধ হয়, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধারণ করে এক মানবিক সংস্কৃতি।অথচ আমরা যেন সভ্যতার রতকে উল্টা দিকে ঘুরাচ্ছি। আহমদ শরীফ-এর মতো লেখকদের মৌলবাদীরা ঘৃণা করত ঠিকই, তবে খুন করার কথা কখনও ভাবেনি। অথচ আজ অভিজিৎরা খুন হয়ে যায়। আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম-এর সারাজীবনের সাধনা, এ অঞ্চলের হিন্দু মুসলমান সম্প্রদায়ের গালাগালির সম্পর্ককে গলাগলিতে রূপান্তর করা, তাই তিনি একই সাথে লিখেছেন শ্যামা-গীত আর ইসলামি সংগীত। অথচ আজ আমরা সভ্য মানুষরাও তার সেই দর্শন নিয়ে প্রশ্ন তুলছি। মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়, যে দিন কেউ একজন প্রশ্ন করে বসবেন: একজন হিন্দু কবির গান কেন জাতীয় সংগীত হল? এই ধরনের প্রশ্ন তোরার মতো মানুষ আসলে সবসময় ছিল,তবে তারা ছিল মূল জনগণ থেকে বিচ্ছিন্ন আর মুক্ত চিন্তা থেকে অনেক দূরে। মনে পড়ছে: না জেনে আল মুজাহিদি সম্পাদিত লিখনী নামে একটা পত্রিকাতে একবার সমির আলীর গেস্ট্রিক নামে একটা গল্প পাঠিয়ে ছিলাম, নিবার্হী সম্পাদক গল্পটা অশ্লীল বলে বাতিল করে দিলেন( তাকে ধন্যবাদ)। পত্রিকাটা জামাতীদের এটা জানার পর নিবার্হী সম্পাদককে ফোন দিয়ে জানতে চাইলাম, আল মাহামুদের শ্বশুর-ছেলের বউ এর যৌন সম্পর্ক নিয়ে লেখা গল্প কালো নৌকা যদি শ্লীল হয়, অবে আমার গল্প অশ্লীল হবে কোন দুঃখে। ভদ্রলোক যখন নীরব ছিল, বুঝে নিলাম,সে আল মাহামুদ পড়ে নাই, মৌলবাদীরা আসলে পড়ে না, ওরা মূর্খ। আমি বিশ্বাস করি না, ওরা কোরান-হাদিসও ভালভাবে পড়ে বলে। কিন্তু পড়াশোনা করা মানুষরা যখন মূর্খের মতো প্রশ্ন করে, তখন ব্যাপারটা সত্যিই বিপদজনক ঠেকে!
জাতীয় সংগীত হিন্দু কবির কেন? এমন প্রশ্ন যখন সামনে আসে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।