মহাত্মা আহমদ ছফা তাঁর বিখ্যাত গ্রন্থ, বুদ্ধি বিত্তের নতুন বিন্যাস-এ লিখেছেন:‘ বুদ্ধিজীবীরা যা বলেছেন সেটা যদি জাতি শুনতো, তবে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না, আবার এখন যা বলছে তা যদি শুনে তবে জাতির মুক্তি আসবে না।’ (পাঠের স্মৃতি থেকে) কাল একটি টিভি চ্যানেলে অভিজিৎ খুন হওয়া নিয়ে এক বুদ্ধিজীবীর টক শো দেখছিলাম। ওই বুদ্ধিজীবীর আলোচনা শুনতে শুনতে আমার বার বার আহমদ ছফার কথাটা মনে পড়ছিল। এখন কতিপয় বুদ্ধিজীবীর নামের আগে বরং বলা উচিত বুদ্ধি বেশ্যা। যা হোক, উক্ত বুদ্ধিজীবীরা আলোচনার সারকথা ছিল এই রকম: ‘ কেউ কেউ অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাদের বুঝা উচিত প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়ত্ব নেওয়া সরকারের সম্ভব না, এই জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজ থেকে প্রতিরোধ গড়ে উঠতে হবে।’ কথা সুন্দর! তবে প্রশ্ন থাকে: সমাজ থেকে যে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, এমন একটা সমাজ নির্মাণের দায়ত্ব কি রাজনৈতিক শক্তির না ব্যক্তির? এখন যে রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতাই আছে, তার কর্মসূচি সমাজে জঙ্গি জন্মানোর অনুকুলে না প্রতিকুলে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুদ্ধি বেশ্যা এড়িয়ে গেলেন! সীমাহীন বৈষম্য জিইয়ে রাখা, মাদ্রাসা শিক্ষার মধ্যে আধুনিক শিক্ষার সিলেবাস দেওয়ার বদলে হেফাজতিদের চাপে প্রথাগত শিক্ষাই মাদ্রাসা শিক্ষার সিলেবাস ঢুকিয়ে দেওয়া এবং ভোটের সময় মাথাই হিজাব দিয়ে, লাই লা হা ইল্লাহ, নৌকার মালিক তুই আল্লা বলে মানুষের ধর্মানুভূতি নিয়ে রাজনীতি করবে, আর জঙ্গি উত্থানের সমস্ত দায় ভার বিএনপি-জামাত জোটের উপর চাপিয়ে দেওয়া হবে, এটা স্রেফ দল কানা বুদ্ধি বেশ্যার পক্ষেই সম্ভব।
টক শো বাজ, অথবা এক দলকানা বুদ্ধিবেশ্যর বুদ্ধির নমুনা দেখুন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।