পৃথিবীর এমন কোন প্রান্ত নেই যেখানে কোন না কোন বাংলাদেশি নেই , তেমনি পৃথিবীর সব ধরনের কাজেই বাংলাদেশির সম্পৃক্ততা পাওয়া যায়, এবার তেমন ই একটা খবর ।
মুসলমানদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবাঘর ২৪ ঘণ্টাই থাকে ইবাদতকারীদের ভিড়ে মুখর। কখনোই কাবা চত্বর খালি থাকে না। সব সময়ই দেখা যায়, কেউ তাওয়াফ করছেন, কেউ নফল নামাজ আদায় করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন ইত্যাদি।সূত্র ইন্টারনেট।
এত ভিড় যেখানে, সেই জায়গা ময়লা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু পবিত্র কাবা সব সময়ই পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় থাকে। এখানে তিন শিফটে ২৪ ঘণ্টাই খাদেমরা কাজ করেন। কাবাঘরে আগত নারী-পুরুষ-শিশুদের কেউ কিছু খেয়ে উচ্ছিষ্ট ফেললে সঙ্গে সঙ্গে খাদেম এসে তা পরিষ্কার করেন। তাছাড়া নিয়মিত ধোয়ামোছার কাজ তো সব সময় চলছেই।
এসব খাদেমদের মধ্যে বাংলাদেশী নারীরাও রয়েছেন। ২০ বছর ধরে এখানে কাজ করছেন বরিশালের মাসুদা বেগম ও জাহানারা এবং খুলনার সুলতানা। তাদের সঙ্গে আরো চার বাংলাদেশী নারী আছেন। তবে তারা বাংলাদেশ থেকে আসেননি। তারা সৌদি প্রবাসী বাবা-মার সন্তান হিসেবে এখানেই বড় হয়েছেন। কজন বাংলাদেশী নারী ২০ বছর ধরে পবিত্র কাবায় কাজ করছেন, তাদের কিছু কথা তুলে ধরা হলো।
বরিশালের মাসুদা ও জাহানারা এবং খুলনার সুলতানা ১৯৯২ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে কাবাঘরে খাদেম হিসেবে আসার জন্য আবেদন করেন। নির্বাচিত হয়ে ১৯৯৩ সালে পবিত্র কাবার সেবায় তারা আসেন। সেই থেকে আজও তারা কাবাঘরের পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে চলেছেন। এ কাজ করতে পেরে তারা খুব আনন্দিত ও গর্বিত। নিরাপদ পরিবেশে কাবাঘরের মতো পবিত্র মসজিদে কাজ করতে পারাকে তারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করেন।
বাংলাদেশ থেকে সৌদি সরকার আরও নারী খাদেম নেয়ার আগ্রহ দেখালেও বাংলাদেশ সরকার নানা কারণে নারী খাদেম দেশ থেকে পাঠায়নি। কিন্তু মাসুদা ও জাহানারা বললেন, এখানে কাজের পরিবেশ খুবই ভালো ও সম্পূর্ণ নিরাপদ। তাই আরো নারী কর্মী দেশ থেকে আসা উচিত। বেতন-বোনাস ছাড়াও রমজান মাস ও হজের সময় হাজিদের কাছ থেকে টাকা ও অন্যান্য উপহার যা পান, তাতে তারা খুশি। সংসারের জন্য প্রয়োজনীয় টাকা দেশে পাঠাতে পেরে তারা সন্তুষ্ট। রোজ আট ঘণ্টা কাজ করতে হয়। নারীদের নামাজ আদায়ের জায়গা ধুয়েমুছে পরিষ্কার করা, অজুখানা সাফ রাখা, বিভিন্ন বুক সেলফে কোরআন মুছে গুছিয়ে রাখা, কার্পেট সাফ রাখা ইত্যাদি নানা কাজ করতে হয় এখানে।
মাসুদা বলেন, এখানে অনেক কড়াকড়ি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যায় না; একাকী কারও কোথাও যাওয়ার নিয়ম নেই। বেতন পাওয়ার দিন কর্তৃপক্ষ সবাইকে নিজেদের ব্যবস্থাপনায় বাজারে নিয়ে যায় প্রয়োজনীয় কেনাকাটার জন্য। প্রতি বছর একবার ছুটি পেলেও খরচ বাঁচানোর জন্য মাসুদা দুই বছর পর পর দেশে যান। আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য মাসুদাকে ২০০৫ সালে কর্তৃপক্ষ পুরস্কৃত করে। মাসুদা স্বামীর সঙ্গে আলাদা বাসা ভাড়া করে থাকেন।
জাহানারা বেগমের (৪২) স্বামী ও তিন মেয়ে দেশে থাকেন। তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে। তিনিও দুই বছর পরপর দেশে যান। জাহানারা এখানে থাকতে পেরে খুবই খুশি। সংসারের সব খরচ তিনিই পাঠান। তাছাড়া মোট তিনবার হজ করেছেন। দেশে থাকলে হজ করার সৌভাগ্য হতো না। তিনি এখানে অন্য নারী খাদেমদের সঙ্গে হোস্টেলে থাকেন। কর্তৃপক্ষের দেয়া গাড়িতে করে কাবাঘরে আসা-যাওয়া করেন।
সুলতানার এক ছেলে দেশে নানা-নানির কাছে থাকে। দেশী-বিদেশী খাদেমদের সঙ্গে থাকতে থাকতে তারা সবাই নানা দেশের ভাষা বুঝতে পারেন, কাজ চালানোর মতো বলতেও পারেন।
মুসলমানদের পবিত্রতম মসজিদে যেহেতু মেয়েদের নিরাপত্তার কোনও অভাব নেই, তাই আগামীতে আরও নারী খাদেম এখানে পাঠানো যায় কিনা, তা সরকার ভেবে দেখবে আশা করি।
পৃথিবীর সব প্রান্তে বাংলাদেশ - কাবাঘরে বাংলাদেশী নারী খাদেম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।