বাস্তবতার কাঠিন্যে বিবর্ন হয়ে গেছে
আমার পৃথিবী
রোদেলা স্বপ্নগুলোর আজ ধূসর রং
তাও হারিয়ে গেছে বিধ্বস্ত নীলিমায়।
ঝরে যাওয়া পাতার মর্মর ধ্বনি
হৃদয়ে নতুন কোন ছন্দ তুলেনা,,
অজানা শূন্যতায় পাখির গানেও
যেন এক অচেনা সুর
সেই সুর হৃদযের দরজার পাশ কেটে চলে যায়
কিন্তু কড়া নাড়তে পারেনা।
শরতের শুভ্র সাদা মেঘের রং, পাল্টে গেছে
বদলে গেছে জলামগ্ন সুদর্শীনির পালকের রক্ত ও
শান্ত সমুদ্রের মত আমিও
নিরব, নিরুত্তর, নিস্তব্দ।
শুধু বেদনায় নীল হয়ে যাওয়া অনুভূতিতে
জেগে রয় লুকোচুরির দীর্ঘশ্বাস
জীবস্মৃত হয়ে বেঁছে থাকি
তোমারই অবহেলায়।
আমার সময় জুড়ে কষ্টের পাহাড়
দুচোখে ধ্রুবতারার ম্রিয়মান আলো
তবুও,
বেদনায় বেদন জাগেনা আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


