
আজকের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে
ভাবতেই ভুমিকম্পনের কম্পন মনে হয়!
মানবতা শব্দ বড় ভারি জ্ঞানহীনতার-
চোখ বিবেক এমন কি নব্যসভ্যতার পশু;
মনে হচ্ছে তাও ভাবতে ঘৃনায় থু থু এক
বালুচরের উত্তাপ- চাঁদের গায়ে এক ফুটা
পানির সন্ধান পেয়েছে অথচ নির্মূল বিদ্বেষ
খুঁজে পায় না; কোথায় দাঁড়িয়ে আছি?
ধর্ম নামে ভন্ডামি কোন ধর্মে আছে আগুনে
পুড়ে মানুষ হত্যা- হায় রে সমাজ, হায় ভ্রাতা-
তুমি তোমারটাই দেখলে-এতোটুকু মমতা বুঝলে না
ধর্ম তো বলেছে ক্ষমা করাই তো সর্বশ্রেষ্ঠ উত্তম!
তুমি খুন করলে তুমি হত্যার হলি খেললে-
হায় রে সমাজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো?
আমাকে একটু বলতে পারো কোথায় দাঁড়িয়ে আছি।
১৬ কার্তিক ১৪২৬, ০১ নভেম্বর ২০
-------------------------------------
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



