
এক ঝাঁক ইঁদুরগুলো আকাশ মুখে হাঁটছে
তেলপোকা মেঘের প্রেমে হাবুডুবু খাচ্ছে-
উইপোকা বৃষ্টিতে ভেসে যাচ্ছে দূর সুদূরে
সেখানে সবুজ ঘাসের ছোঁয়া যেনো দিনদুপুর
ভালই বজ্রপাত ঘটাই অথচ আমি পোকার
কোন চিহ্ন নেই- তারার পানে কি কাদামাটির-
অরণ্যভুমিতে; বাতাস খেলা করে না দেহের
একচিলটি শীতলতার ঘ্রাণে- অথচ ইঁদুরগুলো
হেঁটে যাচ্ছে দুহাত নেড়ে নেড়ে- তেলপোকার কোন
সাবধানতা নেই- ধরছে এবার পিঁপড়া- টেনে নিয়ে
যাচ্ছে- খাদ্য বিলাশীর পাতিলে, ইউপোকার ঝড়বৃষ্টির
কি আসে যায়- কে দেখে ভাই কে? খেয়ে ফেল সবই
সুন্দর সাজানো খোঁজানো দেহের খর কুটি।
১৯ কার্তিক ১৪২৬, ০৪ নভেম্বর ২০
------------------------------------------
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



