
এখন যে পৃথিবী চলছে সেখানে ঈশ্বর কে
খোঁজে পাওয়া যায় না! পৃথিবী ঘিরে
সব নিজস্ব ক্ষমতার প্রদর্শন দেখানোর
রঙিন ঘুড়ি উড়ানোর মেলা; বলো!
ঈশ্বর কি করে থাকবে? ঈশ্বরহীন পৃথিবী।
পৃথিবীর চারপাশটাই শূন্যতা ঘিরা
স্বপ্ন রাত যেনো জোছনা নেই- তবুও রাত
এটা আমার পৃথিবী ঈশ্বর আছে- সবই আছে;
কিন্তু তোমাদের পৃথিবীতে কিছু নেই
মনে খুলে একটু ভাব দেখো ঈশ্বর পাবে না;
তোমাদের দেখে নাকি ঈশ্বর ভয় পায়
তাই তো বলি কেনো ঈশ্বর খোঁজে পাওযা যায় না!
ভন্ডামির সীমাবদ্ধটা কোথায়? হঠাৎ প্রশ্ন জেগে উঠল
কিন্তু ওদের গায়ে উত্তর নেই- বিশ্বাস করি
একদিন ঈশ্বর পৃথিবীর সব হিসাব করবে সমীকরণ।
২০ কার্তিক ১৪২৬, ০৫ নভেম্বর ২০
-----------------------------------------
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



