
বিবেক বুদ্ধি আর হেদায়েত
মানব দেহে কতটুকু বহমান?
অন্ধ, জ্ঞানহীন তারাই জানেন
তার মান অথচ শিক্ষত মানুষ
জানে না নিভে যাওয়া মৃত্যুর স্লান
তাদের আছে হিংস্র নেকড়ার প্রাণ;
ওগো বিধাতা দাও হেদায়েত- দাও
বিবেক শক্তি বুদ্ধির রেলগাড়ি মত যান;
বিদ্যুৎগতিতে ঘটাতে পারে বিবেক জ্ঞান-
দাও বিধাতা একটু হেদায়েত ধুয়ে যাক উঠান!
তবুও এ অল্প সময়ের মধ্যে মানুষ শুধু অন্ধ
হেদায়েতহীন মন মানসিকতার শিকর-
হিংসা ক্রোধের মাঝে দেখে না তার মৃত প্রাণ;
অতঃপর বিধাতা দাও দুর্বাঘাসের মত-
এক ফালি আলোর মতো হেদায়েত।
২৬ বৈশাখ ১৪২৮, ০৯ মে ২১
--------------------------------
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




