
ফোনের ওপাশে "পলা" ঘুমিয়ে গ্যাছে-
সে ভালো আছে জানি।
ঘুমে নাক ডাকছে অনীশ
ওর মানিব্যাগ ভর্তি স্বপ্ন।
রাস্তার মোড়ে ঘুমাচ্ছে যে ভিখিরী
ওঁর চোখে নরকের অন্ধকার ।
ক্যাবল হাত দুটোয় রয়েছে পেলব স্মৃতি
বস্তুত, ঘুম একজন ঈশ্বর যিনি
আশেপাশে থাকেন অথচ পাপীদের ধরা দ্যান না।
আমি পাপী কারণ
ঘুমেশ্বর এর প্রেমিকাকে কল্পনা করে
স্বপ্নে তার সাথে সঙ্গম কোরেছিলাম।
তাঁর সে প্রেমিকা'র নাম ছিল, "পলা"।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



