হ্যাঁ, এইবার হয়েছে বেশ, সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড।
ইতিহাস ব্যাটা বড় পাজি; ব্যাটা নিজেকে বারে বারে পূনরাবৃত্তি করে!
১৯৭৩ এ সর্বাত্মক স্বৈরাচার লুন্ঠন করেছিল রাষ্ট্রিয় সম্পদ ও সম্পত্তি। ভূইঁফোড় মধ্যবিত্ত দাড়িয়ে গিয়েছিল । ২৭ অবাংগালী শিল্পপতির জায়গায় হাজারে হাজারে নব্য উৎপাদন ক্ষমতাহীন লুটেরা বাংলাদেশী শিল্পপতি দাড়িয়ে গিয়েছিল। শিল্প উৎপাদন ছাড়াই শিল্পপতি !!
জওহর লাল নেহেরু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই জগজীবন রামকে ডেকে বললেন, ”এবার তোমরা শক্তিশালী বিরোধীদল গড়ে তোল” (জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাক্ষাৎকার- যদ্যপি আমার গুরু, লেখক - আহ্মদ ছফা)। কতটা দূরদর্শী নেতা হলে নিজের বিপক্ষে দল গড়তে উৎসাহ দেয়। গড়ে উঠে শতভাগ নিরক্ষর ভূমন্ডলে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত।
পাশাপাশি বাংলাদেশে, স্বাধীনতার পর পরই একদল স্বাপ্নিক তরুণ গড়ে তুলতে গেল ”জাতীয় সমাজতান্ত্রিক দল” - ”National Socialist Party
(NSP) ???”, এতোটাই আবেগময় ছিল ৭২এর অক্টোবরে (সম্ভবতঃ) তাদের জন্ম যে, সেই তরুণদের মনেই ছিলনা ”National Socialist Party (NSP)” হিটলারের পার্টির নাম। যাই হোক তড়িঘড়ি করে ইংরেজী নাম সংশোধন করা হোল। (তরুণদের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন হতে পারে কিন্তু দেশ গড়ার সততা নিয়ে প্রশ্ন নেই।) নিমর্ম ভাবে রক্ষী বাহিনী দিয়ে হাজারে হাজারে তরুণ হত্যা করা হোল রাষ্ট্রিয় শৃংখলা রক্ষার নামে পাকীদের মতো একই কায়দায়। সংক্ষেপে বলা যায়, বিরোধীদল বলে কিছু গড়ে উঠতে দেয়া হোল না, দাড়াতে দেয়া হোল না। এমনকি সনাতন বিদ্যমান দলগুলোকেও আলাদা অস্তিত্ব নিয়ে চলার সম্ভাবনা নিমূর্ল করা হোল বাকশাল গঠন করে। (এটার দরকার ছিল এই কারনে যে, দেশ গড়ার জন্য ঐক্যমতের সরকারের প্রয়োজনে, কিন্তু সর্বদলীয় সরকার হতে পারতো এর সমাধান, কিন্তু বাকশাল কোনো মতেই নয়।) এটা করা হয়েছিল আওয়ামীলীগের একটা ”সব খামু” মনোভাবের জন্যই।
মানুষ ব্যালট বাক্স ছিনতাইয়ের কালচার শিখলো ৭৩এর নির্বাচনে, গণ নকলবাজীর চর্চা শুরু হোল ৭৩ শিক্ষাবর্ষ থেকে।
বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল, ”আপনি কি এই নির্বাচনে (১৯৭৩) বিরোধীদল করার জন্য ১০ সিটও সমঝোতায় ছেড়ে দেবেন না?” উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে নাকচ করে দিয়েছিলেন সেই সম্ভাবনা। - (জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাক্ষাৎকার- যদ্যপি আমার গুরু, লেখক - আহ্মদ ছফা)। অথার্ৎ ”সব খামু” আওয়ামী লীগের মৌলিক বৈশিষ্ট্য।
মূল প্রসঙ্গে আসি,
১৯৭৫ থেকে ১৯৮১ পযর্ন্ত নিয়মতান্ত্রিক নয়, গণমানুষের নয়, মাটি থেকে উঠে আসা দল নয়, ক্যান্টনমেন্টে জন্ম নেয়া, প্রাসাদ রাজনীতির ফসল, জিয়ার উদগ্র ক্ষমতালিপ্সা, কুটিল জটিল রহস্যময় রাজনীতির চালে সম্পূর্ণ ভিন্ন স্রোতে দেশের রওয়ানা হওয়া, এই দেশই যারা চায়নি তাদের দেশ পরিচালনায় আনার পরিহাস দিয়ে বিএনপিকে মোটামুটি কিতাবি রাজনৈতিক শুদ্ধ দল নয় বলে বুদ্ধিজীবিরা নির্ধারণ করে ফেলেছিল। একবাক্যে নামকরণ করা হোত, অগণতান্ত্রিক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল।
এ লেখার প্রসঙ্গে আমরাও ধরে নিলাম তাঁদের দল পরিচয় সঠিক। (পরবর্তীতে এই দলটি কিভাবে এরশাদের শাসন আমলে পুড়ে পুড়ে খাঁটি হোল সে গল্প পাঠক স্মরণে রাখুন তবে এই আলোচনায় দরকার নেই।)
এলো এরশাদ আমল; দেশের সত্যিকারের দূর্গতি শুরু হোল। দূনীর্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাড়িয়ে গেল। চরিত্রের স্নিগ্ধতা বলে রাজনীতিকদের কিছু রইলো না। নৈতিকতা চুলায় গেল। (ভাবছেন শুধু এরশাদ কাকুর কথা বলছি, না জনাব, তাঁর পার্টির মিজানুর রহমান চৌধুরীর কথা মনে করুন, মওদুদের কথা মনে করুন(ইনি নিজেই একটা কিংবদন্তী, ইনষ্টিটিউট), মোশাররফ হোসেন, মশিউর রহমান যাদু মিয়া, বিচারপতি আহসান উল্লাহ্, আরও আরও কত শত চরিত্রহীন নাম সৃষ্টি হয়েছে।
অতো বয়ানে না গিয়ে বলতে পারি, তাঁর নয় বছরের শাসন আমল ১৯৮২-১৯৯০ মোটামুটি নির্ধারিত হয়েছে, ”স্বৈরশাসন”।
আমাদের একটা অবজারবেশন হোল এখানে, যদি স্বৈরাচারিই হলো তবে ক্ষমতাচ্যূত হওয়ার অব্যাহতি পরেই নির্বাচনে কিভাবে ৩০টি আসন পায়?? (৩০ না ৫০ না ৭০ আসন এইমূহুর্তে মনে আসছে না, ক্ষমা করবেন।) এর ব্যাখ্যাটা এমন হতে পারে যে, এ দেশে গনতন্ত্র কখনোই ছিল না। Here is democracy of quantity rather than democracy of quality অর্থাৎ ভেড়ার পালের গনতন্ত্র, এক ভেড়া যে দিকে যায় অন্য ভেড়া বিন্দু মাত্র মগজ না খাটিঁয়ে সেই দিকেই যায়, প্রাজ্ঞতার গনতন্ত্র নয়। মাঝে মাঝে এ দেশের ভোটারদের আমাদের ভেড়ার পালই মনে হয়। (মাফ করবেন।)
রইল বাকি এক। ৬৪ বৎসরের সংগ্রামের ফসল নাকি এই দল। তাঁেদর দাবী শুনে উপরোক্ত ভেড়ার দলও হাসে। হত্যা, জুলুম, নির্যাতন, কারাভোগ, সব অর্জন শূন্যে মিলিয়ে গেছে এবারের নির্বাচনে। ৭৩এর মতো গায়েঁর জোরে নির্বাচিত হওয়া, ৭৩এর উৎপাদনহীন হাজারে হাজারে নব্য পূজিঁপতির মতো ক্ষমতার আলাদিনের চেরাগ দিয়ে ৩৮৪৫২% (!!!) পর্যন্ত ধন সম্পদ অর্জন, এক আবুলকে বাচাঁতে গিয়ে পদ্মা পাড়ের ৪ কোটি মানুষের কপালে জুতার বাড়ি মারা, ভীমরতিতে ধরা পাগল এক অর্থব বাক্যবাগীশ বৃদ্ধকে অর্থমন্ত্রীর মতো পদ কলংকিত করা, আরেক আধাপাগল হঠাৎ ধনশালী বৃদ্ধকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে পেচ্ছাব করতে দেয়া, নিজের মনগড়া সংবিধানের ব্যাখ্যা দিয়ে এক বেতমিজ মহিলাকে প্রধানমন্ত্রীর পদ বিষ্ঠাময় করে সম্প্রতি ৬৪ বৎসরের (নাকি ৬৫) দলকে গনতান্ত্রিক স্বৈরাচার দলে পরিনত করে আগের বলা দুটি দলের কাতারে বিবেচনা করতে অনাগত নাগরিককে কোনো বেগ পেতে হবে না।
সারাংশঃ ১। অগণতান্ত্রিক প্রতিক্রিয়াশীল বিএনপি
২। স্বৈরাচার জাতীয় পার্টি
৩। গণতান্ত্রিক স্বৈরাচার আওয়ামী লীগ
সকলেই সমজাতীয়, (homogeneous)
অতএব সব পাঠা হোলো, সব এক কাতারে এলো, ইতিহাসের অমোঘ করাঘাতে অনায়াসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হোল।
এবার জমবে খেলা। আমরা ভেড়ার পাল এবার বেছে নিতে পারবো বিকৃত গণতান্ত্রিক (perverted) দলগুলো থেকে একটি বিকৃত গণতান্ত্রিক দল।
মাভৈ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



