রহস্যময়তার সাথে অতিদ্রুত শপথ গ্রহণ করলেন সাংসদরা। পত্রিকা মারফত অনেক নির্বাচিত সংসদ সদস্য জানলেন আজই শপথ।
ডিজিটাল বলে কথা।
আমার বড় মামার আছিল মস্তবড় দোকান মৌলভী বাজারে। প্রায়ই ঘুমকাতুরে মামাতো ভাইদের জাগাতো ভেচকি দিয়ে, " আরে ব্যাটা, ১ ঘন্টা আগে দোকান খুললে ১ ঘন্টা বেশী কামাই।"
পড়িমড়ি করে "লুটপাট (সংসদ) ভবনে" ছুটছে সিটে বসেই আগের সংসদদের মতো কামাই আর কামাই।
শপথের সময়ই চোখে ভাসছে, শুল্ক মুক্ত গাড়ী, সংসদ এলাকায় কোয়াটার্র (যেখানে থাকবে ক্যাডাররা, পুলিশের ধরাছোয়াঁর বাইরে, অভয়ারন্য।) মনে নেই ইমদুর কথা ? জবাই করে মুন্ডু দিয়ে ফুটবল খেলতে ভালোবাসতো। পাওয়া গেলো প্রতিমন্ত্রীর সরকারী ভবনে।
নিজের অভিজ্ঞতা বলি। সারা ঢাকা শহর চষে বেড়াচ্ছিলো পুলিশ আমাদের ওয়ার্ড কমিশনার আনিস ভাইকে। তার সঙ্গে দেখা করে এলাম, শুভেচ্ছা বিনিময় করে এলাম তৎকালীন এ সি আকরামের পরীবাগের বাড়িতে! বহাল তবিয়তে, আশ্রয়ে ছিলেন। সবচেয়ে মজা পেলাম এটা দেখে যে, এ সি আকরামের বাড়ীর সবাই বেঢপ মোটা। (এই সেই আকরাম যে নিরীহ তরুন রুবেল হত্যায় কয়েদ খাটছে।) তার বাড়ীতে আশ্রয়গ্রহণ কারী আনিস ভাই ও অন্য ফেরারীরাও মোটা !! কেন যেন অকারনে গ্রামের হাড্ডিসার চর্মসার কৃষকের কথা পড়লো। হারাম কামাই আর হালাল কামাই- তে দৃশ্যমান তফাৎ অনেক।
খয়ের ! যাই হোক শপথ হয়ে গেলো। মন্ত্রীত্বও তাড়াতাড়ি মিলবে। আরো সমৃদ্ধশালী বাংলাদেশ মন্ত্রীদের আয়ে, আয়েশে।
লোভ উপলব্ধ।
আর ভয় হচ্ছে, যে কোন সময়ে আর্ন্তজাতিক এমবারগো ঘোষণা হতে পারে । তাই তড়িঘড়ি ইচ্ছাপূরণ, জেদ পূরণ শেষে বিদেশী কাছে কুঁই কুঁই করে সমঝোতার প্রস্তাব দেয়া। নাকে খত দেওয়া।
ফির পহলে সে।
ফের জনগণের টাকার শ্রাদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



