আমি নপুংসক
বিক্ষব্দ রে পারিনা প্রকাশিতে
স্বপ্নগুলো বেরি পরায়ে রাখি নিশিতে
পারিনা আমি তুলিতে ঝড়ো স্লোগান
পাথর চাপা দিয়ে রাখি উদয়ের গান।
আমি নপুংসক
পারিনা আমি প্রকাশিতে প্রেম
চার দেয়ালেই বন্দি রাখি শেকল পরা হেম
প্রতিবাদ গুলো চাপা দিয়ে রাখি অকারন অভিমানে
ভিতুরা আমায় সোনায় বানি চুপিসারে মোর কানে
অধরাই মোর চিরদিনের ঐ আকাশ ছোয়ার সুখ
আমাতেই যে বসত করে এক যে নপুংসক।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




