
ঠোটের কোনে ছোট্ট একটা তিল চাই
হাসির ঝলক,চাঁদের সাথেই মিল চাই
মাঝ দুপুড়ে ঘুম ভাঙ্গাতে কয়েক ঘা তো কীল চাই!
দুটো মাথা এক বালিশে খুনসুটির এক মিল চাই।
অনিদ্রাতে ঐ কেশেতে ঘুম যেনো পাই
ঠোটেরই হাসি দেখে আমি বারে বারে খুন হতে চাই
ঐ আখিতে খুজেই যেনো সব কথা পাই
শেষ চাওয়াটা,তোমার তীরেই যেনো আমি প্রান টা হারাই।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




