ধরুন হঠাৎ আপনার বান্ধবী বলল , এক ফ্রেন্ডের জন্মদিন আছে, একা যাব না , তুই চল । আপনিও রাজি হলেন । নির্জন ফ্ল্যাটে আপনাকে কিছু নরপিশাচের হাতে তুলে দেওয়া হল
এখানে দেখুন
সম্প্রতি টাঙ্গাইলের ধর্ষণের ঘটনা থেকে দেখা গেল বান্ধবী মেয়েটিকে ফুসলিয়ে ধর্ষণকারীদের হাতে তুলে দেয় । এর আগেও রংপুরের একটা ঘটনা পড়েছিলাম যেখানে বান্ধবী এক ছেলেকে বোরকা পড়িয়ে মেসে মেয়ের রুমে নিয়ে যায় এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় ।
আজকাল ভার্সিটিতে এমন অনেক মেয়েকে দেখি যারা বান্ধবী ছাড়া আর কারো সাথে কথাই বলে না ।সুযোগসন্ধানী ছেলেরা বান্ধবীর সাথে ভাব গড়ে তুলে । একসময় হয়ত বলল , আমার এক বন্ধু তো তোমার বান্ধবীকে পছন্দ করে , তুমি একটু বিষয়টা দেখ । বান্ধবী একদিন বলল অমুক জায়গায় আস, তোমার বন্ধুকে দেখা করিয়ে দেব । বান্ধবী নিজের অজান্তেই ফা৺দে পা দিল । ধূর্ত ছেলেটাও একটা নির্জন জায়গায় আসতে বলল ।অপরদিকে মেয়েটাও বান্ধবীর কথায় বিশ্বাস করে গেল । তারপর যা হবার হল।
এখানে কিন্তু আপনার কাছের বন্ধুটিই আপনাকে ধর্ষকদের হাতে তুলে দিল ।
কেন একটি মেয়ে আরেকটা মেয়ের এমন সর্বনাশ করছে সেটা ভাবার বিষয় ।
এগুলো এড়াতে হলে আমার পরামর্শ হল-
১।বান্ধবীর সাথে অপরিচিত , নির্জন জায়গায় যাবেন না ।
২। যাদেরকে চেনেন না , তাদের জন্মদিন বা অন্য কোন অনুষ্ঠানের ব্যাপারে সতর্ক হোন ।
৩। আপনি যেসব ছেলেদের পছন্দ করেন না , তাদের সাথে আপনার বান্ধবীর সখ্যতা আছে কিনা খোঁজ নিন ।
আমি এখানে শুধু বান্ধবীর কথাই বললাম , কারণ একটি মেয়ে আরেকটি মেয়েকে অনেক বেশি বিশ্বাস করে । আপনার এ বিশ্বাসের সুযোগ যাতে কেউ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক হোন । মেয়েদের পোশাক নিয়ে অনেক কথা হয়,কিন্তু একটি মেয়েকে কিভাবে আরেকটি মেয়ের সর্বনাশের কাজে সুকৌশলে ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে কোন আলোচনা চোখে পড়ে না । সময় এসেছে এ বিষয়টি ভাবার ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




