খবর প্রথম আলোর.....................
আজ রোববার বিকেলে বারডেম হাসপাতালে ভর্তি হন শাহবাগের আন্দোলনের সক্রিয় কর্মী লাকী আক্তার। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর রাতেই আবারও শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে স্লোগান ধরেন। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন লাকী।
জানা গেছে, আজ বিকেলে শাহবাগ যান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। তাঁকে সেখানে বক্তব্য দেওয়া হবে কি-না, তা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা মতদ্বৈততা দেখা দেয়।
লাকী বেগম বলেন, ‘ওই সময় পেছন থেকে কে বা কারা আমার মাথায় আঘাত করেছে। তা আমি চিনতে পারি নাই। কিন্তু বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জামায়াত চায় আন্দোলন শেষ করতে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুমেরাং পেজ থেকে.....................
আন্দোলনের অগ্নিকন্যাখ্যাত লাকির ওপর হামলাকারী পরিচয় জানা গেছে। রাতে আন্দোলনে সংহতি জানাতে আসা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলি সদস্য তোফায়েল আহমেদকে বক্তব্য দিতে বাধা দিলে লাকিকে পেছন থেকে আঘাত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারী সিদ্দীকী নাজমুল আলম।(ছবিতে গোল চিহ্নিত)। একটু আগে ইটিভির সরাসরি অনুষ্ঠানে শাহবাগ আন্দোলনের অন্যতম পুরোধা ব্লগার আরিফ জেবতিক বিষয়টি কনফার্ম করেছেন।
ছাত্রলীগ হচ্ছে একটি আজব কিসিমের প্রাণী।যেখানেই যাবে সেখানেই গণ্ডগোল বাঁধাবে। প্রজন্ম চত্বরকে নিস্কলঙ্ক রাখার জন্য সব ছাত্রলীগের বাচ্চাদেরকে সেখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত
এসব ঘটনা অনাকাঙ্কিত । আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে
জনতার আন্দোলনের জন্য ছাএলীগ আওয়ামীলীগ দরকার নেই । এদেরকে এখনই নিয়ন্ত্রণে আনুন । না হলে প্রতিবিপ্লবীদের শিকার হতে হবে ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




