কতক্ষণ ঘুমাবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঘুম নিয়ে সমস্যায় আছেন এমন অনেক সমস্যা আমরা যেমন হরহামেশাই শুনি আবার রাতে খুব ভালো ঘুম হয় এমন মানুষও বিরল নয়। অনেক মানুষকে দেখা যায় ছয় ঘন্টা ঘুমিয়েই বলেন ভালো ঘুম হয়েছে৷ আবার অনেকে আট ঘন্টা ঘুমিয়েও বলেন ভালো ঘুম হয়নি৷ আসলে একজন মানুষের প্রতিদিন কয় ঘন্টা ঘুমানো উচিত?
সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে একজন মানুষের ঘুমের জন্য আদর্শ সময় হচ্ছে সাত ঘন্টা৷ যেসব মানুষ প্রতিদিন সাত ঘন্টার কম বা বেশি ঘুমিয়ে থাকেন, তাঁদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটা মৃত্যুর একটি বড় কারণ৷
দিন ও রাত মিলিয়ে পাঁচ ঘন্টার কম ঘুমালে বুকে ব্যাথা, হৃদপিন্ডের ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি নাকি দ্বিগুন বেড়ে যায়৷ যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে পরিচালিত এ গবেষণাটির কথা বলা হয়েছে ‘স্লিপ' পত্রিকাতে৷ সমীক্ষাটিতে বলা হয়েছে, সাত ঘন্টার বেশি ঘুমালেও কিন্তু আবার হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে৷ সমীক্ষায় যারা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে নয় ঘন্টা বা তারও বেশি যাঁরা ঘুমিয়েছিলেন - তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, যাঁরা সাত ঘন্টা ঘুমিয়েছিলেন - তাঁদের চেয়ে এক থেকে দেড় গুন বেশি৷ অবাক হলেন ?
জানা গেছে, ৬০ বছরের কম পূর্ণ বয়স্ক যেসব মানুষ পাঁচ ঘন্টা বা তার চেয়ে কম ঘুমান, তাঁরা আছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে৷ যারা সাত ঘন্টা ঘুমান, তাঁদের চেয়ে এইসব মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিন গুন বেশি৷ আর যেসব নারী ঘুমের ক্ষেত্রে কৃপণ, অর্থাৎ যাঁরা প্রতিদিন পাঁচ ঘন্টা বা তারও কম ঘুমান - তাঁদের হৃদরোগের সম্ভাবনা দুই থেকে আড়াইগুন বেশি৷ গবেষণাটিতে দেখা যাচ্ছে, অল্প ঘুমের কারণে বুকে ব্যাথা হয়৷ অন্যদিকে, বেশি বা কম ঘুম হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়৷
‘স্লিপ' পত্রিকার আরেকটি সমীক্ষাতে বলা হয়েছে, যাঁরা চাইলেও পর্যাপ্ত ঘুমানোর সময় পাননা - মাঝে মধ্যে লম্বা ঘুম কিন্তু তাঁদের জন্য কাজে আসতে পারে৷ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ‘দ্য স্লিপ অ্যান্ড ক্রোনোবায়োলজি ইউনিট'এর প্রধান ডেভিড ডিংগস তাঁর গবেষণায় দেখতে পান, প্রাপ্ত বয়স্কদের অনেকেই কাজের কারণে পাঁচ রাত ঠিকমতো ঘুমোতে পারেননা৷ যা তাঁদের শরীরে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে৷ তবে কেউ যদি পুরো এক সপ্তাহ ধরে রাতে মাত্র চার ঘন্টা করে ঘুমানোর পর ছুটির দিন টানা ১০ ঘন্টা ঘুমাতে পারেন, তাহলে তা কাজে দেয় অনেকটাই৷
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।