মানবতাবিরোধী অপরাধের বিচারে যাবজ্জীবন কারাদণ্ডপাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলআবদুল কাদের মোল্লাকে কয়েদি হিসেবে কাশিমপুর কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কারা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বেতিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়তাঁকে। তবে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় এই ১৫ বছরও একসঙ্গে ভোগ করা হয়েছে বলে বিবেচিত হবে। একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। গ্রেপ্তারের পর ২০১০ সালের ১৯ জুলাই কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০১১ সালের ২৪ জুন তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গত ৫ ফেব্রুয়ারি রায়ঘোষণার আগে তাঁকে আবার ঢাকাকেন্দ্রীয় কারাগারে আনা হয়। রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার জামায়াতের এইনেতাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারা সূত্র জানিয়েছে, কাদের মোল্লাকে কাশিমপুর কারাগারের পার্ট-২ এর ‘ষাট সেলে’ রাখা হয়েছে। কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানিয়েছেন, চিকিত্সকের পরামর্শে কাদেরমোল্লার শারীরিক সামর্থ্য অনুযায়ী তাঁকে কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে।
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।