করলার ভেতরে লুকিয়ে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের নিরাময়
ভারতীয় বংশোদ্ভূত গবেষক ডক্টর রত্না রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের প্যাথলোজি বিভাগের প্রফেসর এবং শীর্ষস্থানীয় গবেষক৷ রত্না জানান, তিনি করলার রস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় আবিস্কার করেন যে তেতো এই সব্জির রস ব্রেস্ট ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করে৷
তিনি আরও জানান, এই রিপোর্টটিই হচ্ছে প্রথম রিপোর্ট যাতে ক্যান্সার কোষের উপর করলার রসের ক্রিয়ার ব্যাখ্যা দেয়া হয়েছে৷ তিনি বলেন, গবেষণার ফলাফল তাদের উৎসাহিত করেছে৷ তারা প্রমাণ করতে পেরেছেন যে, করলার রস ব্রেস্ট ক্যান্সারের কোষ ধ্বংস করতে শুধু সাহায্য করে তা নয়, এর বৃদ্ধি এবং ছড়িয়ে পড়াও রোধ করে থাকে৷
বিশেষজ্ঞরা বলছেন, ব্রেস্ট ক্যান্সার নিরাময়ে করলার রসের প্রভাব নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন৷ কারণ অন্য গবেষণায় দেখা গেছে, এটি রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয় এবং কোলেস্টেরলের মাত্রা নীচে নামায়৷
ডক্টর রত্না রায় একটি নিয়ন্ত্রিত ল্যাবে মানুষের ব্রেস্ট ক্যান্সারের কোষ ব্যবহার করে পরীক্ষা চালান৷ তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে৷ এবং এর ফলে অনেক রোগী বেঁচে যাচ্ছেন৷ তাদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে৷ তা সত্ত্বেও এই রোগে আক্রান্ত হয়ে অনেক নারী মারা যাচ্ছেন এখনও এবং এর জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা জরুরি ৷
প্রফেসর রায় জানান, প্রাকৃতিকভাবে উৎপন্ন খাবারের উপাদান ব্যবহার করে ক্যান্সার প্রতিরোধ করাকে এই রোগের ক্রমবর্ধমান প্রকোপ হ্রাসের এক ব্যবহারিক উপায় হিসেবে দেখা হচ্ছে৷ ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হবার উঁচু সম্ভবনা রয়েছে এমন নারীদের খাবারে করলা পথ্য হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ গবেষণা হতে পারে৷ তিনি অবশ্য করলার রসকে ব্রেস্ট ক্যান্সার নিরাময়ের অলৌকিক ব্যবস্থা হিসেবে দেখার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন৷ তিনি বলেন, করলা ভারত উপমহাদেশ ও চীনে সহজলভ্য৷ এর পরও এই দেশগুলেতে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন৷
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।