somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উখিয়ায় এসি ল্যান্ড নেই দীর্ঘদিন, ইউএনও পদও শুণ্য: চলছে বাঁধাহীন ঘুষ বানিজ্য

২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনিয়ম, দূর্নীতি আর ঘুষ লেনদেনের মধ্য দিয়েই চলছে উখিয়া ইউনিয়ন ভূমি অফিসের যাবতীয় কাজকর্ম। উখিয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজ কর্মে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন হয়। অফিসের কিছূ বহিরাগত কর্মচারী এই ঘুষ বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত। উখিয়া ভূমি অফিসের এই অবৈধ লেনদেনকে ঘিরে গড়ে ওঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। ভূমি অফিসের একাধিক কর্মকর্তার ও রয়েছে নিজস্ব একান্ত সহকারী। উখিয়া ইউনিয়ন ভূমি ও তহসিল অফিস সরেজমিন পরিদর্শনে ঘুষ, দূর্নীতি অনিয়মের এ চিত্র পাওয়া গেছে।
জানা গেছে, সার্ভে রিপোর্ট, নামজারি, খাজনা দাখিল থেকে শুরু করে সবকিছুতেই চলে মোটা অংেকের অর্থের লেনদেন। দীর্ঘদিন এসি ল্যান্ড না থাকার ফলে কর্মকর্তা কর্মচারীদের বেপরোয়া আচরনে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। এতদিন এসি ল্যান্ড না থাকায় এসিল্যান্ডের যাবতীয় কাজকর্ম করতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু বিদায়ী নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম বদলী হয়ে চলে যাওয়ার পর গত ২ সপ্তাহ ধরে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকতা হিসেবে কেউ যোগদান না করায় স্থানীয় জনগনের ভোগান্তি আরো বেড়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) খোকন চন্দ্র সাহাকে দ্বায়িত্ব দেওয়া হলেও তিনি নিজ উপজেলা নিয়েই ব্যাস্ত থাকেন বেশী। একে তো এসিল্যান্ড নেই দীর্ঘদিন, তার উপর নির্বাহী কর্মকর্তা ও নেই। ফলে বর্তমানে উখিয়া ভূমি অফিসে চলছে বাঁধাহীন ঘুষ বানিজ্য। জমির নিবন্ধন, খাজনা প্রদান, , নামজারি, খতিয়ান ইস্যু ইত্যাদি সবকিছুর জন্য জনগনকে প্রথমে যেতে হয় উখিয়া ইউনিয়ন ভুমি অফিসে। এখান থেকে রিপোট দেওয়ার পর কানুনগো সহ উপজেলা ভুমি অফিসের মাধ্যমে যাবতীয় কাজ চুডান্ত হয়। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে এ অফিসে দ্বায়িত্ব পালনরত তহসিলদার ফিরোজ আহমেদ এলাকার জমিজমা সংত্র“ান্ত কাজে আসা জনগনকে একপ্রকার জিম্মি করে রেখেছে।
অভিযোগ রয়েছে উখিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহলিদার ফিরোজ আহমদ সরাসরি অর্থ লেনদেনের সাথে জড়িত না হলেও সে তার নিয়োজিত একান্ত সহকারীর মাধ্যমে এখানে আসা সাধারণ জনগনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। উখিয়া ভূমি অফিসে ত্র“য় কৃত জমির দাগ নং ঠিক আছে কিনা দেখতে আসা রাজাপালং এর এজাহার মিয়া, হদলিয়া পালং এর ইকরামুল হক ও কবির আহামদ অভিযোগ করে জানান, গত কয়েক মাস ধরে একটি দাগ নং ঠিক আছে কিনা দেখতে দিয়েছি তহসিলদার ফিরোজ আহামদের কাছে। তিনি জমি ভেজাল আছে, আরো দেখতে হবে বলে সময় ক্ষেপন করতে থাকেন। এভাবে দীর্ঘদিন আসা যাওয়ার এক পর্যায়ে অবশেষে তার একান্ত সহকারী দাবিদার হদলিয়ার রওশন আলীর সাথে কন্টাকের পর আমার কাজটা হয়েছে। তবে তিনি কত টাকা দিয়ে কাজটা করেছেন তা বলতে অপারগতা প্রকাশ করেন। এমন অভিযোগ এখানে কাজে আসা রুমখার আমিনুল হক, রতœাপালং এর শামশুল আলম , কুতুপালং এর খোকন বড়–য়া সহ আরো অনেকের। সবার একই কথা এখানে টাকা ছাড়া কিছু হওয়াতো দুরের কথা ,কেউ কথাও বলেনা। খোঁজ নিয়ে জানা গেছে, এখানে খাজনা প্রদান, নামজারি, খতিয়ান ইস্যু সহ বিভিন্ন কাজে আসা ব্যাক্তিটি সরাসরি ভূমি অফিসের সংশিষ্ট কর্মকর্তার কাছে গেলে তারা কাজটি না করে তাদের নিয়োজিত সহকারীর নিকট তা পাটিয়ে দেয়। পরিবর্তিতে তার বিশ্বস্ত সহযোগী কন্টাক করার পর কাজগুলো হয়ে থাকে। এক্ষেত্রে সবকিছু ঠিকমত দেখার জন্য ভূমি অফিসের উক্ত কর্মকর্তা নিয়ম বর্হিভুতভাবে হলদিয়ার রওশন আলী সহ ২জনকে একান্ত সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভূমি অফিসের উক্ত কর্মকর্তার পাশাপাশি আজ এসব একান্ত সহকারীরা ও লাখ টাকার মালিক বনে গেছে। বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করছে উখিয়া ভূমি অফিস। এথচ বর্তমান সরকার ঘুষ দুর্নীতি মুক্ত অফিস,আদালত, প্রসাশন জনগনের সামনে উপহার দিতে প্রতিংগা বন্ধ। কিন্তু এসব দুর্নীতি মুক্ত হবে কবে এটাই এখন জনগনের প্রশ্ন ?। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) খোকন চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা তিনি বলেন, আমি সবেমাত্র অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার পদে রয়েছি, তাই সবকিছু এখনো সেভাবে দেখতে পারিনি । আপনি পরে যোগাযোগ করুন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×