somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

$$$ আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে আটলান্টিস $$$

১১ ই জুলাই, ২০১১ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযান আটলান্টিস আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশকেন্দ্রের উদ্দেশে যাত্রা করে। আটলান্টিসের এ অভিযানের মধ্য দিয়ে শেষ হবে নাসার ৩০ বছরের মহাকাশযান অভিযান কর্মসূচি।
মূলত ব্যয়বহুল হওয়ায় নাসা তার মহাকাশযান অভিযানের সমাপ্তি টানছে। নাসার ৩০ বছরের মহাকাশযান অভিযানে খরচ হয়েছে ২০ হাজার কোটি ডলার। দীর্ঘ এ অভিযানে ১৪ জন নভোচারীর প্রাণহানি হয়েছে। ১৯৮৬ সালে নভোযান চ্যালেঞ্জারে এক দুর্ঘটনায় সাতজন নভোচারী প্রাণ হারান। ২০০৩ সালে কলাম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান আরও সাত নভোচারী।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক বিবৃতিতে বলেন, ‘মহাকাশযান অভিযান শেষ হচ্ছে। তবে সেটা আমাদের নতুন প্রজন্মের মহাকাশযান অভিযানের দিকে নিয়ে যাবে। এ অভিযান কখনোই শেষ হবে না। এ অভিযান মহাকাশ ভ্রমণ ও আবিষ্কারের ক্ষেত্রে আমাদের অনেক দূর নিয়ে যাবে।’ তিনি বলেন, নতুন প্রজন্মের মহাকাশযান প্রথমে গ্রহাণুতে যাবে। এরপর যাবে মঙ্গল গ্রহে।
শুক্রবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে আটলান্টিসের উৎক্ষেপণের সময় সেন্টারের চারপাশে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়। নাসার মহাকাশযান উৎক্ষেপণের পরিচালক মাইক লেইনব্যাচ উৎক্ষেপণের কিছুক্ষণ আগে বলেন, ‘সত্যিকারের আমেরিকান আইকন আটলান্টিস ও এর ক্রুদের আমি শুভ কামনা জানাচ্ছি।’
আটলান্টিসের উৎক্ষেপণের দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা যখন গর্ববোধ করেছে, তখন কেনেডি স্পেস সেন্টারে নাসার হাজার হাজার কর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ, মহাকাশযান অভিযানের সমাপ্তির ফলে প্রায় আট হাজার কর্মী বেকার হয়ে পড়তে পারে।
উল্লেখ্য, ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে মহাকাশযান কর্মসূচির উদ্বোধন করেন। এর প্রায় নয় বছর পর ১৯৮১ সালে মহাকাশে প্রথমবারের মতো নভোযান পাঠায় নাসা।
কলাম্বিয়া, চ্যালেঞ্জার, এনডেভার, ডিসকভারি ও আটলান্টিস নামে পাঁচটি নভোযান ৩০ বছর ধরে গবেষণার জন্য স্থাপিত আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারী ও সাজসরঞ্জাম আনা-নেওয়া করেছে।
আটলান্টিস মহাকাশকেন্দ্রে ১২ দিন থাকবে। ১২ দিনের এই মিশন শেষে আপাতত নাসার আর কোনো নভোযান মহাকাশে যাবে না। এরপর আটলান্টিসসহ অন্য নভোযানগুলো চলে যাবে জাদুঘরে। আমরা কবে পাঠাব ,,, জানি না আমি,, জানো কি তুমি,, হ্যা তোমায় বলছি..
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×