somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে, নিজেকে নিজে ছোট করো না

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিছিয়ে পরা মানুষ নিয়ে কাজ করছি বেশ কিছুদিন। এর জন্য নানা রকম মানুষের সাথে কথা বলতে হয় প্রতিদিন। অনেক রকম কথাও শুনতে হয় অবশ্য এর জন্য। ছেলেদের ব্যাকা টাইপ কথা শুনলে তেমন একটা কানে লাগে না। কিন্তু যখন কোন খোদ মেয়েই এই সব জিনিস নিয়ে নোংরা রকমের কথা বলে অবাক হই।

কয়েকদিন যাবৎ স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছে একটি গ্রুপ পেলাম ফেইসবুকে যাদের মূল কাজ হচ্ছে গ্রামের প্রত্যেকটা স্কুলে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে পৌঁছে দেওয়া, সবার থেকে অর্থ সংগ্রহ করে। যাতে সারভাইকাল ক্যান্সার টাইপের রোগের হাত থেকে মেয়েরা রক্ষা পায়। যাতে বিনামূল্যে ন্যাপকিন ব্যবহারের পর এর সুবিধা বুঝতে পারার পর নিজেরা কিনে ব্যবহার করতে পারে। আর পিরিয়ডের সময়ে যেন তাদের জীবনযাত্রা অন্য সময় দিনের মতোন স্বাভাবিক হয় কোন জড়তা ছাড়া।

এই গ্রুপের কাজ দেখে আমার খুব ভাল লাগলো তাই পোস্টটা শেয়ার না দিয়ে পারলাম না। আমার ছেলে আর মেয়ে বন্ধুদের বললাম তারা তাদের সাধ্য অনুযায়ী যেন এগিয়ে আসে। অবাক ব্যাপার হচ্ছে আমারই ফ্রেন্ডলিস্টে থাকা একটি মেয়ে এই পোস্টটা দেখে বলে উঠে এ কেমন মেয়ে আমি যে ছেলেদের সাথে পিরিয়ড নিয়ে কথা বলি। এটা ওভার স্মার্টনেস। এসব নোংরামী ভালো না। কথা শুনে হাসিই আসলো। মনে হল পিরিয়ড ব্যাপারটা খুব নোংরা একটা ব্যাপার। যা লোকচক্ষুর আড়ালে রাখার বিষয়। এ নিয়ে কারো সাথে কথা বলা ভয়ংকর খারাপ বিষয়।

যেখানে একদল মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষকে এগিয়ে নিতে সেখানে কিছু মানুষ আটকে আছে সেই স্টার প্লাসের সিরিয়ালের মধ্যে, যাদের জীবনে শ্বশুর বাড়ির মানুষের বদনাম আর কোন মানুষের খারাপ দিক নিয়ে কথা বলা ছাড়া কোন কাজ নেই। এরাই আবার অপেক্ষা করে ছেলেরা এদের হাত ধরে সামনে এগুতে সাহায্য করবে। নাহলে তারা যে এগুতে পারবে না।

কেন রে ভাই আশায় থাকেন কোন ছেলের সাহায্য নিয়েই আপনাকে এগুতে হবে। কেন বার বার অভিযোগ করেন তারা সুযোগ দেয়না আপনার এগুনোর। আপনার পথে বাঁধা তারা।

নিজে বদলান। কেউ কারো জায়গা ছেড়ে দেয়না জীবনের পথে আগানোর জন্য। নিজের অধিকার নিজেকেই নিতে হয়।

আপনার কাছে যা লজ্জাজনক কাজ (স্যানিটারি ন্যাপকিন পৌঁছানো) তা যদি কেউ করে লজ্জা পেয়ে চুপ করে থাকেন কথা। এসব দেখেন না। চোখ বন্ধ করে রাখেন। দেখলে খারাপ হয়ে যাবেন। আমার মতোন খারাপ মেয়েদের খারাপই থাকতে দেন।

শুধু মনে রাখবেন, নিজে যদি না বদলান কোন কিছু বদলানোর আশা করবেন না। নিজে থেমে থেকে নিজের পথে ছেলেদের উপর গতানুগতিক দোষ চাপাবেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×