অলস সময় দীর্ঘ যানজটের মতো থেমে থাকে অবেলায়
সময়ের চড়ুই পাখী ঠোঁটে জমিয়ে রাখে দুঃসহ যন্ত্রণা
মেঠো পথে আল ধরে আখড়ায় ফেরে যে যার মতো করে
সূরের মূর্ছনায় গাছের ছায়া স্পর্শ করে দুপুরের সোনালী
মিঠেকড়া রোদ, ভোরের কুয়াশাস্নাত ফেলে আসা ব্যর্থ রাত।
বেদনার হাহাকার পোয়াতি ধানের ডগায় ভেসে বেড়ায় সময়ের ভেলা
দূর বহুদূর চলে যায় সময়ের ঘোড়া কেবলই ব্যর্থ দুরাশা ভর করে
নুয়ে যাওয়া পিঠে কিছুই পায়না হাতড়ে খুঁজে ফিরে পরাজিত
সৈনিকের বেশে।
তবুও প্রেমময় জোড় শালিক, দোয়েল লেজ তুলে আবেদন সৃষ্টি করে
আমাকে আনন্দ দেয় ক্ষণিক বিরতিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



