দেখা হবে বন্ধুদের সাথে কোন এক আড্ডায় অথবা কোন এক ক্রান্তিলগ্নে
যখন সময় বিষাক্ত বাতাসে ধেয়ে আসবে, পাখিরা হারিয়ে যাবে অজানায়
ঠিক তখনই, না হয় ঠিক তখনই তুমি জ্বলে ওঠো দিয়াশলায়ের কাঠির মতো।
এখন নাইবা জ্বললে, থাকো ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো;
আবার আগুনের লকলকে জিহবা ধেয়ে আসছে
ঠিক তোমার পিঠ বরাবর, নাক বরাবর, মুখমণ্ডল, নাসিকার সুড়ঙ্গে
পলায়নপর মাছের মতো সুড়ুৎ করে ঢুকে পড়ছে।
এখনো তুমি ঘুমিয়ে থাকো, নির্ভার থাকো, বেসামাল থাকো বন্য মাতাল
যাযাবর শুকুরের বেশে একপাল নেমে আসছে গহীণ অরণ্য থেকে
তোমাকে ছোবল মারবে! থাকো, এখনো তুমি ঘুমিয়ে থাকো।
মাছের মতো ঘুমিয়ে থাকো
গাছের মতো ঘুমিয়ে থাকো
ঘাসের মতো ঘুমিয়ে থাকো
মৃত মানুষের হাড়ের মতো ঘুমিয়ে থাকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



