পরীক্ষার হলে " মরলে শহীদ বাচলে গাজী " পরীক্ষা গুলো নেয় কোন পাজি! ইহা আমার অনেক পুরোনো চিন্তা যার সমাধান ছাত্র জীবন শেষ করেও জানতে পারিনি, প্রশ্নটা প্রথম মাথায় আসছিলো আমাদের তিন তালার পান্না আপুর পরীক্ষার ঘটনা গুলা শুনে! আমার ছোটো আপুর ক্লাস মেট ছিলো আমি ক্লাস ফাইভে আপুরা নাইনে, আমার পরীক্ষার হলের ছিট আপুদের রুমে পড়েছিলো, জানের দোস্ত মুন্নারে রেখে পরীক্ষার হলে বসতে খুব কষ্টে আবেগ ধরে রেখেছি,রাজু স্কুল ছেড়ে চলে গেছে আমি মনের দুঃখে বনে যাওয়ার অবস্থা পান্না আপু আমার তিন বেঞ্চ সামনে আমার বোন অন্যরুমে প্রথম পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আধা ঘন্টার মধ্যে ধপাস আওয়াজ, পান্না আপু অজ্ঞান হয়ে গেছে, ম্যাডামরা ধরিমরি করে বাথরুম থেকে চুবায়া এনে কান্নাকাটি থামায়ে সেই দিন শেষ করলো এর মাঝে সব ঠিক ঠাক, আমাদের শেষ পরীক্ষার দিন আপুদের আরো বাকি ছিলো আবার ধপাস, এবার বিকট চিৎকার হুলুস্থুলুস কান্ড,হেড স্যারকে ডাকতে একটায় দৌড় দিলো আমি বেকুব হইয়া চেয়ে থাকলাম, পান্না আপার উপর ছাদ থেকে ফ্যান খুলে পড়ছে, আহারে চিল্লানী, উনি একবার পরীক্ষার হলে লুজ আনতে যেয়ে স্লীপ করে পা ভেঙে ফেলছিলেন, আজ উনি ডাক্তার মানুষ মাঝে মাঝে দেখা হয় আগে ভয় দেখাতাম চিক্কুর পেড়ে উপরে হাত দিয়ে বলতাম আপা ফ্যান, উনি পড়িমরি করে দৌড়, আমার জানা মতে আরজু আপা পান্না আপা আর সুমি আপা তিনজন ব্যক্তি যাদের মাথায় পরীক্ষার হলে ফ্যান খুলে পড়েছিলো! তাই পরীক্ষার হলে মাথা থাবরানো, মাথা খুলে না কেনো মনে পড়েনা কেন? এমন চিন্তা অত্যন্ত ঝুকিপূর্ন, যা মনে আসে তাই দেয়া উচিত আর খাতা পরিবর্তন, প্রশ্নের পিছনে লিখে দেয়া ফিসফিসানো আর উকিঝুকি দেয়া অন্ত্যন্তু গুরুত্বপূর্ন বন্ধুবাৎসল্য ও জনসেবামূলক উদার মনের কাজ, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ! পরীক্ষাভীতি একটি স্নায়বিক দুর্বলতা ছাড়া আর কিছু নয়,আমি মাস্টার্স এ এনভারনমেন্টাল সায়েন্স এর পরীক্ষার খাতায় স্বাধীন বাংলার ইতিহাস বিজ্ঞানের ফাকে ফাকে ঢুকাইয়া দিছি, মাইক্রোবায়োলজিতে নিজের মন গড়া অনুজীবের ছবি একে আন্দাজে বর্ননাও লিখছি! আর উক্তি দেয়ার সময় ডক্টর রেনিটিড,সমাজবিজ্ঞানী নিওটেক, ল্যাটিন বিজ্ঞানী আন্ডারটেকার এইসব পুরোনো ইতিহাস,অংকের উত্তর দোস্তের কাছে শুনে পরীক্ষার খাতায় গোজা মিল দিয়ে মিলিয়ে দিয়ে নাম্বার নিয়া বাসায় আসছি , পরীক্ষার আগে সারারাত টোয়েন্টি নাইন খেলে অনার্সে ইংলিসে ডিপার্টমেন্টের টপ মার্কস বাগাইছি! আমার মতো Being human যদি পারে তো Human being দের না পারার কিছু নাি,পরীক্ষার হলে খালি ঠান্ডা মাথায় শুরু করবা বাকীটা নিজে চলে আসবে, আর না আসলে ডেটা কালেকশনে এন্টেনা ওপেন করবা আর জাদরেল গার্ড পরলে বিশেষ করে ম্যাডাম গুলো মালিকা হামিরা আর খবিশ খারবানের রুপ নেয়, উনারা হলের পরিবেশ নষ্ট করলে আপন মনে সাহিত্য লিখে ফেলা উত্তম,চার্লস বয়েলের সুত্র ভুলে গিয়ে বানায়ে বানায়ে লিখে ব্যাখ্যাও করে দিয়ে আসছি, ব্যপার না সবই সহজ টেনশনের কিচ্ছু নাই, খালি ফ্যান হইতে সাবধান! মরলে শহীদ আর বেঁচে ফিরলে গাজী, ইচ্ছা না থাকলেও আমরা সবাই লড়তে রাজি! লাগা জীবন বাজী
আলোচিত ব্লগ
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন
সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন
গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন
Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।