somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্দন নন্দিনী তুমি---- ৩

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিলি এখনও ফিরছে না কেন? মেয়েটা কেন যে এমন , ঠিক বুঝে উঠতে পারেন না তিনি /বারবার করে বলে দিয়েছেন যেন সন্ধার আগেই ফিরে / এত করে বলার পরও সন্ধা করে ফেলেছে / যাবে না তো যাবেই না , রাসেলের অত সাধাসাধির পর গেল যে এখন আর আসার কোনে নামগন্ধ নাই /

মাগরিবের নামাজ শেষ করে জায়নামাযে বসে তসবিহ্ পড়ছেন হালিমা খাতুন/
অবশ্য রাসেল তো সাথেই আছে , মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলতে আপ্রান চেষ্টা করেন তিনি /
কয়েক বছর ধরে হাঁটুতে ব্যথা / বসেই নামাজ পড়েন তিনি/ তেমন হাঁটাচলা করতে পারেন না বললেই চলে/ অথচ শরীরটা তার একটুখানি/
কিন্তু সব ব্যথারা পরম মমতায় তাকে সারাটা দিন আর রাত জড়িয়ে থাকে /

নিলিকে ঠিক বোঝেন না তিনি /আর বোঝেন না বলেই একটা প্রছন্ন ভয় কাজ করে নিলির জন্য /জোর করেন না তিনি নিলিকে কোনো ব্যাপারে/ শাসন বারন তো দুরের কথা / ধরাবাধা কোনে নিয়ম নীতি তো নিলির জন্য নয় / বোঝেন তিনি/

রাসেল কে গোছানো বলেই মনে হয় / এই বয়সে সে অনেক হিসেবী/ নিলির ছোট ছোট ব্যাপারেও তার অনেক নজর /
কিন্ত নিলি কেন যেন তাকে দুই চোখে দেখতে পারে না / কিন্ত কিছু সরাসরি কেন যেন বলেও না /
নিলি কি তবে ওর বাবাকে ভয় পায় ?
হালিমা খাতুনের পান্ডুর ঠোঁটে এক চিলতে হাসি ফোঁটে / নিলি আর ভয় !
গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে / আসলোই নাকি ? মর্জিনা কে পাঠাবো নাকি ? থাক দরকার কি /এমনিতেই ভয়েস অব আমেরিকা ছুটে আসবে এখুনি /এই বাড়ির কোন ফ্লাটের কোথায় কি হয় .. কে আসলো , কে গেল সব ওর নখ দর্পনে / ওকে ফাঁকি দিয়ে কারো বারান্দার রেলিং এ বসে কাকও পায়খানা করতে পারে না /

অভির কথা তিনি ওর কাছ থেকেই জেনেছিলেন /
খালাম্মা গো আফারা আইছে /
মর্জিনার ঝড়ের বেগে যেমন আগমন তেমন প্রস্থান / এক ঝলক গরম হাওয়া ছড়িয়ে পড়লো হালিমা খাতুনের চোখে মুখে/ মেয়েটা তবে এসেছে/ উঠে দাড়াতে যেয়ে শরীরটা একটু কেঁপে গেল/ হে পরম দয়াময় এখন না , আর একটু সময় দিন / নিলির জন্য একটা ব্যবস্থা করে নেই /
ড্রইংরুমে রাসেলের জোরে জোরে কথার আওয়াজ শোনা যাচ্ছে / নিলির কোনো সাড়াশব্দ নেই/ মেয়েটাকে এক নজর দেখা দরকার /সারাদিনে সন্ধায় ব্যালকনিতে নিলির দেখা মিলে /না হলে তো ওর ঘরের দরজা ও সারাদিনই খোলে না /
জানেন তিনি , কেন এমন নিলি !
অভির চলে যাওয়াই নিলির ঘরের দরজা বন্ধ থাকার কারন / বদলে গেছে নিলি একেবারে /
কোথায় গেছে ছেলেটা ? এত রূপ কেন ছেলেটার ! খোদা কি ভেবে অভিকে এত সুন্দর করে বানিয়েছেন ! অনেক ভেবেছেন হালিমা খাতুন , কোনো কুলকিনারা পান নাই তিনি/ অভি কি জানে ? অভি কি নিজেকে কখনও আয়নায় দেখেছে ? মনে হয় না / তা হলে আর নিলির জন্য রাজপ্রাসাদ ছাড়তো না /
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×