গুমোট মেঘের বৃষ্টি
১২ ই জুন, ২০১২ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাতাসের বড় জাপটায় কাঠবিড়ালীর ভয়, অমবস্যায় জোনাক পোকার সারি আর গুমোট বৃষ্টির চিড় চিড়ে ব্যথা। বৃষ্টির পরে কখনো আবাহনে ব্রক্ষপুত্রের পারে একদিন ঠিক অভিমানী হতে চাওয়া, চড়াই আর উতরাই- এ যদি হয় মনের কোনের চিড় ধরা বিশ্বাসটুকু; রুপালী রাতের চাঁদ দেখে গান গায় বোকারা আর কবিতা গুলো শুন্য হাওয়া; বোকা হয়ে বেঁচে থাকার অদম্য স্বপ্ন দেখে যারা তাদের মতই দিন রাত্রি যাপন। মুখে মুখোশ পড়ে বের হলে চন্দ্রমল্লিকার আভা আড়াল হয়না, মুখোশের আড়ালেই মুখ থাকে, মুখের আড়ালে নয়।
মাঝে মাঝে যখন সাঁজের বেলায় লেজটুকু নেড়ে চেড়ে একটু এগাছ ওগাছ করতে ইচ্ছে করে তখন মিয়াজী বাড়ীর নেড়ী কুত্তাগুলোর ক্রমাগত ঘেউ ঘেউ শব্দ শুনলে অস্থির লাগে, ভয়ানক তাদের চিৎকার আর বিশ্রী ওগুলোর লালা।
কিন্তূ অমবস্যার রাতে যখন হুতুম পেঁচার আলসেমি দেখি তখন মুখ চিপে শুধু হাসি পায়। ক্ষুদ্র একটা জীবন, তাতে এত কিছু হারানোর ভয়! জীবন হারানোর ভয়, স্বপ্ন হারানোর ভয়, প্রতারিত হওয়ার ভয়, পাওয়া না পাওয়ার ভয়, আর ও ভয় ছোট হওয়ার; তবু বেঁচে থাকা অথবা বেঁচে থাকার চেষ্টা করা।
- গুমোট মেঘের বৃষ্টি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল...
...বাকিটুকু পড়ুন
গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।...
...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুন