somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে সংসদ, আইন, বিচার বিভাগ থাকা উচিত নয় ( রি-পোষ্ট )

১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম পড়ে হয়তো দেশদ্রোহী ভাবতে পারেন। কিন্তু কি করব?
দেশের অবস্হা যদি এই হয়। সংসদ আছে, দেশে আইন আছে, বিচার বিভাগ আছে তার পরও কালো বাহীনির হাতে প্রতিদিন ২/৪ জন বিনা বিচারে প্রাণ দিচ্ছে।
অথচ সাজানো হচ্ছে নাটক। সেই একই বস্তাপচাঁ কাহিনী। ৪/৫ জন সন্দেহভাজন কে চ্যালেন্জ করলে কালো বাহীনির উপর গুলি চালায়। কালো বাহীনির সদস্যদের পাল্টা গুলিতে অমুক বাহিনীর প্রধান বা প্রধানের সহযোগী নিহত, সাথে কিছু গুলির খোসা ও একটি অবৈধ কিছু উদ্ধার। বিভিন্ন থানায় তার নামে ১০/১২ টি মামলার বিবারণ শোনা যায়। ব্যাস কিস্তা খতম।
আমার কেন জানি জানেত ইচছা করে তাহলে থানা গুলো আর গুলো পুলিশ রেখেই বা কি লাভ। ১০/১২ টি মামলা নিয়ে ঘুরে বেড়ায় আর ঐ সকল থানার পুলিশগুলো শুধু বসে কি ললিপপ খায়? আর অবশেষে আজরাঈলের কাজটা কালো বাহীনির করতে হয়!
এই মৃত্যুই যদি কালো বাহীনির বিচার হয় তাহলে বিচার বিভাগ না থাকা ভাল।
বিচার বিভাগ থাকলেই বা কি? ছোট বেলায় শুনতাম আইন নাকি অন্ধ। এখন দেখি আইনের চোখ ফুটেছে। ধনী-গরীব ব্যবধান বোঝো। আবার নিন্ম আদালতের ফাঁসির আসামী উচ্চ আদালতে বেকসুর খালাশ পায়। দুই আদালতের আইন কি দুই রকম? না হলে এমন হয় কেন? আবার ইদানিং দলের ব্যনারে রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহারের হিড়িক দেখেও প্রশ্ন জাগে আদালত থাকার দরকার কি? যেখানে প্রকাশ্য খুনের আসামী ক্ষমা পায়। আবার ক্ষমার সাগর দলীয় রাষ্টপতি তো আছেই!
আমরা কোথায় গেলে সুবিচার পাব? নেই দলীয় কোন পরিচয়? তাহলে কি আল্লাহ আমাদের শেষ ভরসা।
একটি গল্প দিয়ে শেষ করি :
এক গ্রামে এক অশিক্ষিত বুড়ী বাস করত। তার আপন বলতে কেউ ছিল না। আয়ের কোন পথ ও ছিল না। থাকার মধ্যে কিছু বাঁশ (ঝাড়) ছিল। তো প্রায় সেই বাশ থেকে গ্রামের বখাটে ছেলেরা বাশ কেটে নিয়ে যেত। বুড়ী মোড়লের নিকট বিচারের জন্য যেত। মোড়ল বিচার করত, জরিমানা করত, কিন্তু বখাটেরা আবার বুড়ির বাশ চুরি করে বেচেঁ জরিমানা শোধ করত। বুড়ী আবারও মোড়লের নিকট বিচারের জন্য যেত। আবারও একই ঘটত। অগত্য মোড়ল বুড়ী কে বলল, আললাহর কাছে বিচার দাও। আমার আর কিছু করার নেই। দেখবে হাশরের মাঠে তোমার বাঁশের বিচার হবে, বাঁশ পাবে। বুড়ী দুঃখের সহিত বলল, হাশরের দিন সবার বিচার দেখব, নাকি অত লোকের মাঝখান দিয়ে আমার বাঁশ টেনে নিয়ে বেড়াব।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×