আজো ‘উজ্জ্বল’ আমাদের মুস্তাফিজ
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএলে আজকের ম্যাচটিতে সানরাজার্স হায়দ্রাবাদ দেয়া ১৪২ রানের জবাবে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা নাইটরাইডার্স।
হাই-বোল্টেজ ম্যাচটিতে প্রথম টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১৮ ওভার দুই বলে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা।
নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের দিনে প্রথম ম্যাচের ন্যায় মুস্তাফিজ ছাড়া সানরাইজার্সের সব বোলারই ছিল ব্যর্থ। তবে বল হাতে আগের ম্যাচের মতো আগুন ঝড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আন্দ্রে রাসেলকে যেভাবে বোল্ড করলেন মুস্তাফিজ, তা ছিল দেখার মতো। ১৩.৪ ওভারে ইয়র্কঅর লেন্থের বল রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকাতে চেয়েছিলেন রাসেল। কিন্তু পারেননি। স্ট্যাম্প ছত্রখান। দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় ক্রিজেই পড়ে যান রাসেল।
এ দিনে তিন ওভার বল করে মাত্র ১৫ রান দিয়েছেন মুস্তাফিজ। এছাড়া সানরাইজার্সের প্রথম ম্যাচে চার ওভার বল করে ২৪ রান দিয়ে দুই উইকেট তুলেন নিয়েছেন তিনি। তাই বলা চলে সানরাইজার্সের দ্বিতীয় হারের দিনেও উজ্জ্বল মুস্তাফিজ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন