বহুদিন হলো এখানে ব্যাধ নেই
২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী ভীষণ শূন্যতা রেখে গেছে হ্যামিলনের বংশীবাদক। (কোনওদিন ফিরবে না।) তোমার হ্যাজেল চোখে ধূসর রেল লাইন, কুয়াশাচ্ছন্ন শহর। তুমি শঙ্কিত প্রাণহীন পৃথিবীকে ভেবে; তুষারাবৃত দূরের স্টেশন, ঘরবাড়ি, বিপণী বিতান।
হয়তো সময় জিরাফের ছায়া নিয়ে কথা বলার। শিশুদের চোখে দেখা সোডিয়াম জ্বলা ব্রিজ। চলো জর্দা খয়ের দিয়ে খুশবুদার পান খাই। লাল করি ঠোঁট। বাকি জীবন নির্বিরোধ কাটিয়ে দেই প্রত্যুৎপন্নমতিত্বহীন, শুদ্ধ নিরামিষভোজী।
আরেকটি দীর্ঘ দিনের শেষে দাঁড়িয়েছি তোমাদের টিপটপ এ্যাপার্টমেন্টের নিচে। সদ্য স্নান সেরে দাঁড়িয়েছো জানলায়। নীল গাউন। তোয়ালে বাঁধা খোপা। বিড়ালছানা কোলে। আমি শুধু তোমাকেই দেখি। তোমার নরম খোপা, গাউন।
বহুদিন হলো এখানে ব্যাধ নেই। বন্দুক কাঁধে সেই যে গেলো শিকারীরা... আর ফেরেনি। অরণ্যের পাশে আতঙ্কে বাস করি। গবাদিপশুর পাশাপাশি দুয়েকজন প্রতিবেশিও নিখোঁজ ক’দিন। মাঝরাতে রক্ত হিম করা চিৎকার শুনেছিলাম।
(ছবি:
Click This Link)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন