আর্কাইভ থেকে: বিউটির জন্য কবিতা
১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বিউটি যখন ওর শেষ নিঃশ্বাসটি নিয়েছিলো, ঠিক তার পরপরই পৃথিবীর সব লাল ফুল ঝরে গিয়েছিলো। ঝলমলে বেনারসি পরা স্মিতমুখ নববধূরা দেখলো, হঠাৎ যাদুমন্ত্রবলে শাড়ীগুলো নীল হয়ে গেছে। কনে দেখা লাল বাতিগুলো দপ ক’রে নিভে গেলো একসাথে। সেই থেকে মানুষের রক্তের রঙও লাল নয়—গাঢ়তম কালো। লাল কোনও রঙই নেই পৃথিবীতে; সব লাল আজ কালো, নয়তো নীল।
২.
বিউটি,
লাল আজ আর একটুও ভালবাসি না; তোমাকে ঘাসের উপর রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেখার পর থেকে—লালকে যার পর নেই ঘৃণা করি। পৃথিবীর সব লাল আজ ভীষণরকম কুৎসিত, ভীতিকর। এছাড়াও অনবরত বাজে গন্ধ বেরোয়; সুগন্ধি রুমাল, টিস্যু পেপারে নাক চেপেও যায় না! আজ আমি সর্বত্র পুরু কালো রোদচশমা পরে ঘুরি; এসেন্সে ডোবা রুমাল, একগাদা টিস্যু রাখি পকেটে; শুধুমাত্র লাল থেকে বাঁচতে। কিন্তু পারি না—ওগুলোকে ভেদ করেও বিস্তর গন্ধ আসে! লালকে আজ আমার দারুণ ভয়; ঘৃণাও সমধিক। শীঘ্রই সব লাল কালো করে দিবো। সে জন্যে রঙ সংগ্রহে নেমেছি।
বিউটি,
একদিন ঠিক দেখবে, লাল কোনও রঙ নেই পৃথিবীতে। সব লাল কালো হয়ে আছে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।
প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ...
...বাকিটুকু পড়ুন
ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি...
...বাকিটুকু পড়ুন
মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!
এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ...
...বাকিটুকু পড়ুন